১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | বিকাল ৫:২০
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
হ্যান্ডকাপ সহ আসামির পলায়ন

হ্যান্ডকাপ সহ আসামির পলায়ন

স্বাধীনতার ডেক্স, ৩১ মে ২০২১:
নেত্রকোনার মদনে আদালতে নেয়ার পথে পুলিশের হাত থেকে হ্যান্ডক্যাপ সহ পালিয়েছে পলাশ (১৮) নামের এক আসামি।

সোমবার (৩১ মে) দুপুরে উপজেলার মদন বাজার নামক স্থান থেকে সিএনজি থেকে পালিয়ে যায় সে। পলাশ মিয়া নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কাউরাট গ্রামের মিলন মিয়ার ছেলে।

আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে আছি। আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

জানা গেছে, রোববার (৩০ মে) বিকেলে মদন উপজেলার কাইটাইল ইউনিয়ের খাগুরিয়া থেকে চুরি করে আনা একটি গরুসহ পলাশকে আটক করে জনতা। পরে তাকে মদন থানায় পুলিশে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রজু করে সোমবার (৩১ মে) দুপুরে সিএনজি দিয়ে নেত্রকোনা আদালতে প্রেরণ করে পুলিশ। থানা থেকে মদন বাজার নামক স্থানে পৌঁছলে বৃষ্টি শুরু হলে হাতকড়া নিয়ে পালিয়ে যায় আসামি। এখনও পর্যন্ত আসামির সন্ধান পায়নি পুলিশ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024