১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | রাত ৪:৪৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় জাসদের মশাল মিছিল/ হাইব্রিড চাটার দলদের নিয়ন্ত্রণ করা না গেলে, দেশের সকল অর্জন ম্লান হয়ে যাবে…..আলহাজ্ব আব্দুল আলিম স্বপন

ভেড়ামারায় জাসদের মশাল মিছিল/ হাইব্রিড চাটার দলদের নিয়ন্ত্রণ করা না গেলে, দেশের সকল অর্জন ম্লান হয়ে যাবে…..আলহাজ্ব আব্দুল আলিম স্বপন

মোঃ স্মরণ, স্টাফ রিপোর্টার:
জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক ও কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন বলেছেন, বাজার সিন্ডিকেটের কারনে সৃষ্ট সার, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণ করে দ্রুততার সাথে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে। বিএনপি-জামায়াত জোট দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলতে এবং ধ্বংসাত্মক রাজনীতির মাধ্যমে বর্তমান সরকার উৎখাত করার যে সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্র শুরু করেছে, তা প্রতিহত করতে হলে দেশের প্রান্তিক মানুষকে দ্রব্যমূল্যের অসহনীয় উর্ধগতি থেকে পরিত্রাণ দিতে হবে। সামান্য ঠুনকো কারনে সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসায়ী নামধারী যেসব লুটেরারা জনজীবনকে জিম্মি করে কালো টাকা উপার্জনের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে, তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে হবে। জনগণকে বাজার সিন্ডিকেট থেকে মুক্ত করা সম্ভব হলে তারাই বিএনপি-জামায়াতের অপরাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে বাজার সিন্ডিকেট, দলবাজ ও দখলবাজিসহ অপরাজনীতির ধারক-বাহক বিএনপি-জামায়াত ও তাদের দোসরদের বিরুদ্ধে জাসদের নেতৃত্বে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে।
কেন্দ্রীয় জাসদ নেতা আলহাজ্ব আব্দুল আলীম স্বপন আজ শনিবার সন্ধ্যার পর জাসদ প্রতিষ্ঠার ৫০বছর পূর্তি উপলক্ষ্যে ভেড়ামারা উপজেলা জাসদ আয়োজিত এক বিশাল মশাল মিছিল পরবর্তী বক্তব্যে এসব কথা বলেন। ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম আনছার আলী’র সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক শ্রী অসিৎ কুমার সিংহ রায়, কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, চাঁদগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন, মোকারিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান বেনজির আহমেদ বেনু, জাসদ নেতা আইউব আলী, রফিকুল ইসলাম, আবু হাসান, শফি হাজী, পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামালসহ জাসদ ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।।।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024