১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সন্ধ্যা ৬:১৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
হরতালের প্রভাব নেই কুষ্টিয়ায়

হরতালের প্রভাব নেই কুষ্টিয়ায়

কুষ্টিয়া প্রতিনিধি :
জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যসহ নিত্যপণ্য ও পরিবহনের ভাড়া কমানো এবং বিদ্যুৎ-গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালের কোনো প্রভাব পড়েনি কুষ্টিয়ার সড়ক-মহাসড়কে। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে হরতাল শুরু হলেও সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
খোলা রয়েছে দোকানপাট, ব্যসসায়ী প্রতিষ্ঠান ও অফিস-আদালত। এই হরতালে শহরে কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। সকাল থেকে বিভিন্ন সড়কে যানবাহনের চলাচল স্বাভাবিক রয়েছে।
শহরের চৌড়হাঁস, মজমপুর, থানা ট্রাফিকমোড়, বড়বাজার এলাকায় বিভিন্ন ধরনের যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মত। এখন পর্যন্ত কোনো পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।
তবে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অবস্থান নেন বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। এখানে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় হরতালের সমর্থনে তারা বিভিন্ন স্লোগান দেন। পরে তারা হরতালের সমর্থনে মজমপুরে কিছুক্ষণ অবস্থান করেন।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন-বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক শফিউর রহমান শফি, সিপিবির কুষ্টিয়ার জেলা শাখার সদস্য রফিকুল ইসলাম রক্ষাসহ বাম জোটের অন্য নেতাকর্মীরা।
এদিকে কুষ্টিয়া থেকে বিভিন্ন রুটের ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে। নিয়মিত সময়ের মতো বাস টার্মিনাল থেকে ঢাকাসহ আন্তঃজেলা রুটের বাস নিজ নিজ গন্তব্যে ছেড়ে যাচ্ছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম বলেন, আজকের হরতালে কোথাও মিছিল ও পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। হরতালকে কেন্দ্র করে পুলিশ আগের মতোই সতর্ক অবস্থানে রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024