১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | সকাল ৯:৪৯
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
হত্যা মামলার আলামত গায়েব / ভেড়ামারা থানার এসআই’র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হত্যা মামলার আলামত গায়েব / ভেড়ামারা থানার এসআই’র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাধীনতা ডেক্স :
কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রবিউল আওয়ালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। মিরপুরে আলোচিত হত্যাকান্ডে’র ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া গুরুত্বপূর্ণ আলামত গায়েব করে দেওয়ার দায়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লাবনী সুলতানা পলি গত ২ আগস্ট প্রতিবেদন গ্রহণ করে তার বিরুদ্ধে এ পরোয়না জারি করেন। আজ রবিবার (১৩ আগস্ট) সকালে আইনজীবী আব্দুল্লাহিল মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ৯ জুলাই রাতে কুষ্টিয়াার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের চক গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার ও পূর্ব শুত্রুতার জের ধরে শওকত আলীকে (৫০) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকান্ড’র ঘটনাস্থলে মামলার ২ নম্বর এজাহারভুক্ত আসামি ওয়াকিবুল ইসলাম লিপসনের মোবাইল ফোন পড়ে যায়। সেই ফোন ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাদীপক্ষ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রবিউল আওয়ালকে দেয়। মামলার গুরুত্বপূর্ণ আলামত মোবাইল ফোন নিজ হেফাজতে নিয়ে জব্দ তালিকায় অন্তর্ভূক্ত না করে, এসআই উক্ত মোবাইল ফোন মিরপুর থানার ডেক্স থেকে চুরি হয়েছে মর্মে মিথ্যা বক্তব্য উপস্থাপন করেন। তিনি অসৎ উদ্দেশ্যে মামলার অন্যতম আলামত ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনটি সুকৌশলে সরিয়ে ফেলেন বলে অভিযোগ উঠে। পরবর্তীতে মামলার ভুক্তভোগী অ্যাডভোকেট মারুফ বিষয়টি কুষ্টিয়া পুলিশ সুপারকে অবগত করলে রবিউল আওয়ালের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু হয় এবং একই সঙ্গে বিষয়টি আদালতের নজরে আনলে আদালত কুষ্টিয়ার সিআইডি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটি তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করলে বিচারক তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন। আদালত গত ২ আগস্ট তদন্ত প্রতিবেদন গ্রহণ করে এসআই রবিউল আওয়ালের বিরুদ্ধে দন্ডবিধি ২০১ ধারায় আপরাধ আমলে নিয়ে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন।
ভুক্তভোগী এ্যাড মারুফ বলেন, এসআই রবিউল আওয়াল শুধুমাত্র দায়িত্বে অবহেলা করলে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা সীমাবদ্ধ থাকত কিন্তু তিনি হত্যা মামলার ২ নম্বর আসামিকে এই মামলার দায় থেকে বাঁচানোর জন্য ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আলামত মোবাইল ফোন গায়ের করে সরাসরি ফৌজদারি অপরাধ করে ফেলেছেন। যা দন্ডবিধির ২০১ ধারার সরাসরি লংঘন করেছেন। বিভাগীয় ও নিয়মিত মামলা চলাকালীন সে চাকরিতে বহাল রয়েছেন। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানিয়েছেন, আদালতের দেওয়া আদেশের বিষয়টি আমি এখনও জানি না। আদালতের আদেশ হাতে পাওয়া মাত্র আমরা আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করব।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024