১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | বিকাল ৫:০৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্নময় কুমারখালী”র উদ্যোগে কুমারখালীতে শিক্ষার্থীদের মাঝে কোরআন মাজীদ বিতরণ

স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্নময় কুমারখালী”র উদ্যোগে কুমারখালীতে শিক্ষার্থীদের মাঝে কোরআন মাজীদ বিতরণ

কুমারখালী প্রতিনিধি :
কয়েকজন বাল্য বন্ধুদের নিয়ে গঠিত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্নময় কুমারখালী”র উদ্যোগে তৃতীয় বছরের মত শিশু কিশোর শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন মাজীদ বিতরণ করা হয়েছে।

১৪ ফেব্রæয়ারী শুক্রবার বাদ জুমা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কেশবপুর লালনবাজার “হেরার আলো কোরআন শিক্ষা কেন্দ্র”র শিক্ষার্থীদের মাঝে এই কোরআন মাজীদ বিতরণ করা হয়। ৫০ জন শিক্ষার্থীদের মাঝে এবারও ১৮ জন কোরআন মাজীদ ধরলো। গত বছর ৪৫ জন অত্র কেন্দ্র থেকে কোরআন মাজীদ সবক নিয়েছিল।

পবিত্র কোরআন মাজীদ বিতরণ ও সবক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জোতমোড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোহাম্মদ রেজাউল হক।

“স্বপ্নময় কুমারখালী”র সভাপতি সাংবাদিক ও শিক্ষক মাহমুদ শরীফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এটিআর প্যাকেজিং এর পরিচালক রাকিবুল হাসান চুন্ন, সেক্রেটারি আসাদুজ্জামান খোকন, কোষাধক্ষ আরিফুল ইসলাম, সদস্য মাজেদুল ইসলাম।

কেন্দ্র শিক্ষক শরিফুল ইসলাম মিলনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন সাংবাদিক আলাল মাহমুদ, লালনবাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ শহিদুল ইসলাম, হয়রত আলী, শফিকুল ইসলাম, জয়নাল আবেদিন, শিক্ষক সোহেল আজম প্রমূখ।

আলোচনা শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন মাজীদ তুলে দেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024