১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ১০:৪২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
স্বেচ্ছাসেবক লীগের নেতা এখন কৃষকদলের নেতা ! প্রতিবাদে মানববন্ধন

স্বেচ্ছাসেবক লীগের নেতা এখন কৃষকদলের নেতা ! প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
সিরাজগঞ্জের তাড়াশে জাতীয়তাবাদী কৃষক দলের ৮টি ইউনিয়ন কমিটিতে ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে কমিটি গঠনে আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে উপজেলা কৃষক দলের সভাপতি গোপাল চন্দ্রের বিরুদ্ধে।
এমনকি কমিটিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুসারীদেরও ঠাঁই করে দেওয়া হচ্ছে বলে অভিরযাগ উঠেছে। আর এর প্রতিকার চেয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন বঞ্চিত ত্যাগীরা।
এ দিকে উপজেলা ৮নং দেশিগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাছেদ আলীকে কৃষকদলের সভাপতি করায় শনিবার (১১ জানুয়ারি) দুপুরে তাড়াশ প্রেসক্লাব চত্ত্বরে কৃষকদলের অবৈধ কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ৮নং দেশিগ্রাম ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতারা।
এ সময় বক্তব্য দেন, ৮নং দেশিগ্রাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি প্রভাষক সুশীল কুমার, সহ-সভাপতি মো. রুহুল আমিন, কৃষকদলের আহব্বায়ক মো. জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মো. শরীফুল ইসলাম, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুস সামাদ, ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. হাফিজুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. উজ্জ্বল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সোহাগ হোসেন প্রমূখ।
এ সময় বক্তরা বলেন, তাড়াশ উপজেলা উপজেলা কৃষক দলের সভাপতি গোপাল চন্দ্র টাকার বিনিময়ে মো. বাছেদ আলীকে ৮নং দেশিগ্রাম ইউনিয়ন কৃষকদলের সভাপতি করেছেন। ওই বাছেদ আলী ৮নং দেশিগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। অথচ আমরা যারা ত্যাগী, তাদের ঠাঁই হলো না কমিটিতে। জেলা বিএনপি কমিটির কাছে আমরা এর বিচার ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ওই পকেট কমিটি বাতিল করার জোর দাবি জানান।
মাববন্ধনে ৮নং দেশিগ্রাম ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মো. শরীফুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে থেকে মামলা-হামলার শিকার হয়েছি। অনেক নির্যাতন সহ্য করেছি। কিন্তু যখনই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, তখন সুবিধাবাদী নেতারা এসে টাকার বিনিময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পর্যন্ত কৃষক দলের কমিটিতে ঠাঁই করে দিচ্ছেন।
৮নং দেশিগ্রাম ইউনিয়ন কৃষকদলের আহব্বায়ক মো. জাহাঙ্গীর আলম বলেন, কমিটি ঘোষণার আগে আমাদের অবগত করা হয়নি। এরই মধ্যে এসব কমিটি নিয়ে জেলা বিএনপির কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। জেলা বিএনপি তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আমি বিশ^াস করি।
এদিকে টাকার বিনিময়ে কমিটি দেওয়ার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে তাড়াশ উপজেলা কৃষক দলের সভাপতি গোপাল চন্দ্র বলেন, ওই ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের তালিকা অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে।
এ প্রসঙ্গে সিরাজগঞ্জ জেলা কৃষকদলের সভাপতি মো. মতিয়ার রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024