নিজস্ব প্রতিনিধি:-
স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন কুষ্টিয়া’র নবগঠিত ৯২সদস্যে বিশিষ্ট কমিটির আত্মপ্রকাশ ঘটেছে।
গত ২ সেপ্টেম্বর কুষ্টিয়ার রক্তদানকারী স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক এই সংগঠনটির কমিটি আগামী ৬ মাসের জন্য ঘোষণা করা হয়েছে।
“অজুহাত নয়, অভিমান নয়, শত্রুর বিপদেও রক্ত দিতে হয় “স্লোগান নিয়ে সংগঠনটি তার কাজ করে যাচ্ছে দীর্ঘ সময় ধরে।
ঘোষিত কমিটিতে প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ জামশেদ আহমেদ। সিনিয়র পরিচালক পদে রয়েছেন প্রিন্স মাহমুদ বিপ্লব খান এবং পরিচালক পদে রয়েছেন ইমরান হাসান সুমন। সভাপতির দায়িত্বে রয়েছেন আব্দুস সামি (সায়ন্ত) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান টনি। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আকাশ আলী ও আব্দুর রহমান কুষ্টিয়া।
ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে মুহাম্মাদুল্লাহ্,যোগাযোগ বিষয়ক সম্পাদক : মোঃ আকাশ উদ্দিন
,প্রচার বিষয়ক সম্পাদক : মোঃ সজল আহমেদ,কোষাধ্যক্ষ : মোঃ জামিল খান,সাংগঠনিক সম্পাদক : আব্দুল্লাহ আল জুবায়ের,দপ্তর সম্পাদক : মোঃ সিয়াম আহমেদ
মহিলা বিষয়ক সম্পাদক : মোছাঃ রোমানা খাতুন,সমাজসেবা সম্পাদক : মোঃ তমাল আলী
,শিক্ষা বিষয়ক সম্পাদক : মোঃ মেহেদী হাসান (মাস্টার),উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক : নাইম ইসলাম,শিশু বিষয়ক সম্পাদক : মোঃ মাহফুজ হোসেন প্রমুখ।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ জামশেদ আহমেদ বলেন, “স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন কুষ্টিয়া মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। নতুন কমিটি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”
নবনির্বাচিত সভাপতি আব্দুস সামি (সায়ন্ত) সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “রক্তের বন্ধনে গড়া আমাদের এই পরিবার কুষ্টিয়ার প্রতিটি মানুষের পাশে থেকে মানবসেবা অব্যাহত রাখবে।”
সিনিয়র পরিচালক প্রিন্স মাহমুদ বিপ্লব খান বলেন, “সংগঠনের নীতি-নির্ধারণী দিকগুলো আরও সুসংগঠিত করতে আমরা কাজ করব। কুষ্টিয়ায় রক্তের অভাব যাতে না হয়, সেটিই হবে আমাদের মূল লক্ষ্য।”
পরিচালক ইমরান হাসান সুমন জানান, “রক্তদাতা ও গ্রহীতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই আমার মূল দায়িত্ব। ইনশাআল্লাহ, আমরা দ্রুত সাড়া দিয়ে প্রতিটি প্রয়োজনীয় রক্তদাতার ব্যবস্থা করব।”
সাধারণ সম্পাদক মেহেদী হাসান টনি বলেন, “সংগঠনের প্রতিটি কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা আমার দায়িত্ব। আমরা একসাথে পরিকল্পিতভাবে কাজ করলে কুষ্টিয়ায় রক্তদানের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করতে পারব।” ইনশাআল্লাহ।