১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | রবিবার | শরৎকাল | রাত ৪:২৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

শাহীন আলম লিটন :
কুষ্টিয়ার আড়ুয়াপাড়ায় সাব্বির আহমেদ (৩৭) নামে এক যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে। সাব্বিরের দ্বিতীয় স্ত্রী রোজিনা খাতুন এ হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ উঠেছে।
রবিবার (০২ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মিলপাড়া ছোট ওয়ারলেস গেট এলাকায় এ ঘটনা ঘটে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (০৩ অক্টোবর) সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।
পরে সাব্বিরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সাব্বির কুষ্টিয়া আড়য়াপাড়া এলাকার মৃত রমজান আলীর ছেলে।
নিহততের চাচাতো ভাই তামিম আহমেদ বলেন, ভোররাত ৩টার দিকে তার ভাই সাব্বিরকে ছুরি দিয়ে গলা কেটে পালিয়ে যান দ্বিতীয় স্ত্রী রোজিনা খাতুন। মুমূর্ষু অবস্থায় আমরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সাব্বিরের মৃত্যু হয়। এক মাস আগে রোজিনার সাথে সাব্বিরের বিয়ে হয়। রোজিনা তার দ্বিতীয় স্ত্রী বলে জানান তামিম।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো ছুরি দিয়ে সাব্বিরের শ্বাসনালী কেটে হত্যা করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024