১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | দুপুর ২:৫২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
স্পিরিট পানের একদিন পর আরও একজনের মৃত্যু

স্পিরিট পানের একদিন পর আরও একজনের মৃত্যু

কুমারখালি প্রতিনিধি :
কুষ্টিয়ার কুমারখালীতে হোমিওপ্যাথি চিকিৎসায় ব্যবহৃত স্পিরিট পানে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার রাত ৮টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃতের নাম—নুরুল ইসলাম (৫০)। তিনি পেশায় একজন মোটর শ্রমিক। নুরুল ইসলাম উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘরমধুয়া গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে। এর আগে একই সঙ্গে স্পিরিট পানে গতকাল শনিবার রাত ১২টার দিকে তাঁর সহযোগী কাশেম আলী (৪০) মারা যান। তিনি ইবি থানাধীন দুর্বাচারা গ্রামের নুর ইসলাম পটলের ছেলে।
এ ছাড়াও এ ঘটনায় অসুস্থ হয়ে মো. গঞ্জের আলী নামে আরও একজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দুর্বাচারা গ্রামের মৃত আনছার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় কুমারখালীর বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রামের হামিদুল ডাক্তারের হোমিওপ্যাথি দোকান থেকে নুরুল ইসলাম এবং মো. কাশেম আলী মিলে স্পিরিট কিনে কাশেম আলীর মুদি দোকানে বসে এক বোতল পান করেন। এরপর ফাঁকা মাঠে গিয়ে গঞ্জের আলীসহ তিনজন পুনরায় স্পিরিট পান করেন।
পরবর্তীতে আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে তারা অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাঁদের কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন এবং চিকিৎসাধীন অবস্থায় কাশেম মারা যান। এরপর আজ রোববার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নুরুল ইসলাম মারা যায়। মো. গঞ্জের আলী এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে কুষ্টিয়া সদর হাসপাতালের আরএমও তাপস কুমার সরকার আজকের পত্রিকাকে জানান, চিকিৎসাধীন অবস্থায় আজ (রোববার) একজন মারা গেছেন। এ ঘটনায় এখনো একজন চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর ভাষ্য, মাত্রাতিরিক্ত স্পিরিট পান করার কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, স্পিরিট পানে আরও একজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে হোমিওপ্যাথি চিকিৎসক পলাতক রয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024