| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
স্ত্রীর সঙ্গে অভিমান করে, নিজের বিশেষ অঙ্গই কাটলেন স্বামী

স্ত্রীর সঙ্গে অভিমান করে, নিজের বিশেষ অঙ্গই কাটলেন স্বামী

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার কুমারখালীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে মুনতাজ আলী (৫২) নামের এক ব্যক্তি নিজের পুরুষাঙ্গ কেটে ফেলেছেন। আহত অবস্থায় প্রথমে তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাসিমপুরের বাঁখই মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। মুনতাজ আলী ওই গ্রামের মুঞ্জল মণ্ডলের ছেলে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, মুনতাজ আলীর স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে বাড়ির পাশের একজন নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িত থাকার অভিযোগ তোলেন।
মুনতাজ আলী বুধবার সকালে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করলেও স্ত্রী মানতে রাজি হননি।
এতে লজ্জায় ও অভিমানে বুধবার রাত ৮টার দিকে ধারালো কিছু দিয়ে মুনতাজ আলী নিজের পুরুষাঙ্গ কেটে ফেলেন । হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত মুনতাজ আলীর পুরুষাঙ্গের ১২ শতাংশ কেটে গেছে । তার অবস্থা আশঙ্কাজনক।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024