১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | দুপুর ১২:১১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিক আটক

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিক আটক

শাহীন আলম লিটন :
কুষ্টিয়ার কুমারখালী থানায় দশম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামি ও ভুক্তভোগীর প্রেমিক আলামিন হোসেনকে (২৪) আটক করেছে র‌্যাব-১২।
সোমবার (০৩ অক্টোবর) দুপুর ১২টায় র‌্যাব-১২ কুষ্টিয়া কার্যালয়ের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
আটক আলামিন হোসেন কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর এলাকার মুক্তার হোসেনের ছেলে।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ ইলিয়াস খান জানান, কুমারখালি থানার নন্দলালপুর ইউনিয়নের দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে পাশের আলাউদ্দিন নগর গ্রামের যুবক আলামিন হোসেন প্রেমের অভিনয় করে আসছিলেন।
গত ০৬ মার্চ রাতে আলামিন ওই ছাত্রীকে তার বাড়িতে ডেকে নিয়ে আসেন। সেখানে আগে থেকেই অবস্থান করেছিল তার দুই বন্ধু ইমন ও রাকিব।
এক পর্যায়ে আলামিন ও তার দুই বন্ধু মিলে ভিকটিমকে পালাক্রমে ধর্ষণ করেন এবং ঘটনাটি ইমন তার মোবাইলে ভিডিও করে রাখেন।
পরে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আলামিন ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন। এক পর্যায়ে সেই ভিডিওটি গ্রামের কয়েকজন যুবকের মোবাইলে ছড়িয়ে পড়ে এবং ঘটনাটি জানাজানি হয়ে যায়।
এর পর বিষয়টি ওই শিক্ষার্থী তার দাদির কাছে জানালে তিনি বাদী হয়ে গত ২২ সেপ্টেম্বর কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন ২০০৩ তৎসহ পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)(২) ধারায় মামলা দায়ের করেন, যার মামলা নাম্বর-৩৮।
মোহাম্মদ ইলিয়াস খান আরও জানান, রবিবার (০২ অক্টোবর) দিনগত রাতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় গাজীপুর থেকে এ মামলার প্রধান আসামি আলামিনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলামিন তার অপরাধের কথা স্বীকার করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024