১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | বিকাল ৪:১৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
সেনা টহল ও অতিরিক্ত পুলিশ মোতায়েন/ ভেড়ামারায় তুচ্ছ ঘটনায় ২টি দোকান ভাংচুর-লুটপাট, দফায় দফায় হামলা, গুলিবিদ্ধ সহ আহত- ৪

সেনা টহল ও অতিরিক্ত পুলিশ মোতায়েন/ ভেড়ামারায় তুচ্ছ ঘটনায় ২টি দোকান ভাংচুর-লুটপাট, দফায় দফায় হামলা, গুলিবিদ্ধ সহ আহত- ৪

ক্বারী উসমান :
কুষ্টিয়ার ভেড়ামারায় শহরের বিখ্যাত অনিক বেকারী এবং কেকস কিং নামের ২টি দোকান তুচছ ঘটনায় ভাংচুর-লুটপাট করেছে একদল দৃর্বৃত্ত। দফায় দফায় হামলা চালানোর সময় ককটেল ও গুলির বিস্ফোরনে শহর জুড়ে আতংক সৃষ্টি করে। হেলমেট বাহিনীর তান্ডবে এসময় গুলিবৃদ্ধ সহ আহত হয়েছে কমপক্ষে ৪ জন। গতকাল বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শহরে এই তান্ডব চালায় দৃর্বৃত্তরা। এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে সেনা টহল জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে কঠোর অবস্থান নেয় পুলিশ।
সূত্র জানায়, সকাল ১১টার দিকে ভেড়ামারা শহরের কতিপয় উঠতি বয়সি যুবক ভেড়ামারা মডেল উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কের পাশে কেকস কিং এর দোকানে বসে নাস্তা করছিল। নাস্তা শেষে তারা ধুমপান করতে শুরু করে। এসময় দোকানদার ওয়াসিম আকরাম নিঝর তাদের নিবৃত্ত করার চেষ্টা করে। তাদের বলে, এই দোকানে ধুমপান করা নিষেধ । দয়া করে বাহিরে গিয়ে ধুমপান করুন। এসময় বাকবিতান্ডে জড়িয়ে পড়েন উভয়ে। এ সময় দোকানদারের উপর হামলা চালায় তারা। ভাংচুর করা হয় কেকস কিং। এসংবাদ ছড়িয়ে দেওয়া হয় তাদের সংঘবদ্ধ গ্রুপের কাছে। পরে দোকানদারের পক্ষে ১৬ দাগ থেকে একটি গ্রুপ এবং উঠতি যুবকদের পক্ষে শহরের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক যুবক এই হামলায় জড়িয়ে পড়ে। পরে শহরের কাচাবাজার এলাকায় অবস্থিত অনিক বেকারীতে হামলা চালায় ওই গ্রুপ। এসময় দোকানের মালিক আব্দুল মান্নান সহ কর্মচারীদের বেধড়ক মারপিট করা হয়। ক্যাশের ড্রয়ার থেকে নগদ টাকা সহ লুটপাট করা হয় । দুপুর আড়াইটার দিকে শহরের একটি গ্রুপ সুসজ্জিত হয়ে হেলমেট পড়ে, হাতে লাটি সোটা নিয়ে কেকস কিং দোকানে আবারো হামলা চালায়। এসময় ককটেল এবং গুলির আওয়াজ শুনা যায়। এ বিষয়ে ভেড়ামারার পরিস্থিতি নিয়ন্ত্রন নিতে শহরে সেনা টহল জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে ভেড়ামারা থানা পুলিশ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024