রোকনুজ্জামান রনি :
কুষ্টিয়া জেলার শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্টান এখন ভেড়ামারা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্টান, শ্রেষ্ট বিএনসিসি গ্রুপ, শ্রেষ্ট স্কাউট গ্রুপ এবং শ্রেষ্ট বিএনসিসি এই ৪টি ক্যাটাগরিতেই শ্রেষ্টত্ব অর্জন করে এই বিদ্যাপীট। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মতে, বিরল এই অর্জন সম্ভব হয়েছে শুধুমাত্র বিদ্যালয়ের সুনামধন্য প্রধান শিক্ষক শিক্ষাবিদ আব্দুল জব্বারের সুষ্টু প্রতিষ্টান পরিচালনা ও নজরদারীর কারনে।
জানা গেছে, প্রতিবছরের ন্যায় এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ নীতিমালা অনুযায়ী প্রত্যেকটি ক্যাটেগরিতে ভেড়ামারা সরকারী মডেল উচ্চ বিদ্যালয় সর্বোচ্চ নম্বর অর্জন করে।