১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | সন্ধ্যা ৬:০৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
সীমান্তের ওপারে ২১ মর্টারশেল বিস্ফোরণ, কাঁপলো টেকনাফের ১৩ গ্রাম

সীমান্তের ওপারে ২১ মর্টারশেল বিস্ফোরণ, কাঁপলো টেকনাফের ১৩ গ্রাম

স্বাধীনতা ডেক্স :
বাংলাদেশ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের জেলা শহর মংডু টাউনশিপের কাছে নাকপুরা এলাকায় ২১টি মর্টারশেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেঁপে ওঠে কক্সবাজারের টেকনাফের সীমান্তবর্তী ১৩টি গ্রাম। এতে আতঙ্কিত হয়ে পড়েন এসব গ্রামের লোকজন।
রোববার রাত ৯টা ২৫ মিনিট থেকে ৯টা ৫৮ মিনিট পর্যন্ত ৩৩ মিনিটে এসব মর্টারশেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় আরাকান আর্মি নাকপুরা এলাকার বিজিপি সেক্টরে হামলা চালিয়েছে। জবাবে বিজিপি সদস্যরাও পাল্টা হামলা চালায়। আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে দেশটির সেনাবাহিনী এসব মর্টার শেল নিক্ষেপ করছে বলে ধারণা করছেন তারা।
টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান বলেন, বিকট শব্দের মর্টার শেলের বিস্ফোরণে কেঁপে উঠে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া, চৌধুরীপাড়া, কুলালপাড়া, ডেইলপাড়া, হাঙ্গারডেইল গ্রামগুলো।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদী ও সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024