১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | সন্ধ্যা ৬:৩৯
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি’র সাথে ব্যাচ’ ৯১ ও ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি’র সাথে ব্যাচ’ ৯১ ও ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময়

স্বাধীনতা ডেক্স:
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মেহেদী হাসান খানের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন এস.এস.সি. ব্যাচ’৯১ ও ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দ।
ভেড়ামারার কৃতি সন্তান, এস.এস.সি. ৯১ ব্যাচের সদস্য এবং ভেড়ামারা সমিতি ঢাকা’র আজীবন সদস্য অধ্যাপক ড. মেহেদী হাসান খান সম্প্রতি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেছেন।
ভেড়ামারা সমিতি ঢাকা‘র সহ-সভাপতি ও উপসচিব সাইদুর রশিদ তপনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত ভেড়ামারার সন্তানেরা উপস্থিত ছিলেন।
এস.এস.সি. ৯১ ব্যাচের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. মেহেদী হাসান খানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ভেড়ামারা সমিতি ঢাকা’র পক্ষ থেকে সমিতির মহাসচিব ও এস.পি মেহেদী হাসান সুমন অধ্যাপক ড. মেহেদী হাসান খানকে অভিনন্দন জানান এবং তাঁর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।
উল্লেখ্য, ভেড়ামারা উপজেলার নওদাপাড়া এলাকার হাজী মহিউদ্দীন খান ও বিলকিস বানু’র বড় ছেলে মেহেদী হাসান খান ১৯৯১ সালে ভেড়ামারা হাইস্কুল থেকে এস.এস.সি. এবং ১৯৯৩ সালে নটরডেম কলেজ থেকে এইচ.এস.সি. পাশ করেন।
এরপর ১৯৯৭ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন বিভাগে অনার্স এবং ২০০১ সালে বায়ো-কেমিস্ট্রিতে মাস্টার্স সম্পন্ন করেন।
তিনি ২০১০ সালে যুক্তরাজ্যের নিউ ক্যাসেল ইউনির্ভাসিটি থেকে প্রাণী পুষ্টি বিষয়ে পিএইচডি ডিগ্রী লাভ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024