১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ১০:৪১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের নতুন আহবায়ক ভেড়ামারার কৃতি সন্তান ড. মেহেদী

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের নতুন আহবায়ক ভেড়ামারার কৃতি সন্তান ড. মেহেদী

স্বাধীনতা ডেক্স:
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের নতুন আহবায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান। তিনি ভেড়ামারার ন‌ওদাপাড়ার সন্তান। তার বাবা কুষ্টিয়া কৃষক লীগের সাবেক সহ-সভাপতি এবং ভেড়ামারা অত্যন্ত পরিচিত মুখ হাজী মোঃ মহিউদ্দিন খান।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েব স্বাক্ষরিত এক অফিস আদেশে ডিন কাউন্সিলের আহবায়ক হিসেবে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল মামুন এর মেয়াদ শেষ হওয়ায় অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খানকে এই দায়িত্ব দেয়া হয়।
অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান ১৯৯৭ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পশু পালন বিষয়ে স্নাতক, ২০০১ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রিতে স্নাতকোত্তর ও ২০১০ সালে যুক্তরাজ্যের নিউক্যাসল বিশ্ববিদ্যালয় থেকে প্রাণী পুষ্টি বিষয়ে পিএইচডি ড্রিগ্রি অর্জন করেন।
ড. মেহেদী বিশ্ববিদ্যালয়ে বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন, বিভাগীর চেয়ারম্যান, সিন্ডিকেট সদস্য, অর্থ কমিটি, রিসার্চ এডভাইজরি কমিটি, কোয়ালিটি এস্যুরেন্স সেল, একাডেমিক কাউন্সিলের সদস্য, হলের প্রাধ্যাক্ষ সহ বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।
তার মোট ৬১ টি গবেষণাপত্র ও ৩ টি বই প্রকাশিত হয়েছে। এছাড়া বিভিন্ন বৈজ্ঞানিক সম্মেলনে মোট ২১ টি গবেষণাপত্র উপস্থাপিত হয়েছে। এপর্যন্ত ড. মেহেদী ১৫ জন স্নাতকোত্তর শিক্ষার্থীর গবেষণা তত্ত্বাবধায়ক ও ১০ জন শিক্ষার্থীর স্নাতকোত্তর গবেষণায় সহ-তত্ত্বাবধায়ক ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024