সোহেল রানা, কুষ্টিয়া:
সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে কুষ্টিয়ায় জামায়াতের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন। প্রধান আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামী স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ ছ ম তরিকুল ইসলাম।
প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান।
এছাড়া বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস এন্ড ইসলামী স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, জামায়াতের জেলা নায়েবে আমীরআব্দুল গফুর ।
পরিচালনা করেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দ্দার।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।