| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
সিরাজগঞ্জে শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত

সিরাজগঞ্জে শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত

এম এ মাজিদ, তাড়াশ:
সিরাজগঞ্জে শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ জেলা কাযালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
ফিল্ড অফিসার মো: হাবিবুল্লাহর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ফিল্ড সুপারভাইজার মো; মহিউদ্দিন খান, মো:আনোয়ার হোসেন, মো:রেজাউল করিম, মো:মাহবুবুল আলম, মো: শাহিন সরকার, জেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মো: তরিকুল ইসলাম, মডেল কেয়ারটেকার মো আব্দুল মাজিদ, মো:ইমরান হোসেন প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন অপসাংস্কৃতি রোধে ইসলামি সংস্কৃতির বিকল্প নেই। একমাত্র ইসলামি অনুশাসন মেনে চললেই মানব জাতির ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি মিলবে। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন তোমারা আগামী দিনের ভবিষ্যৎ তোমারাই পারবে একটি বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গড়তে,এজন্য তোমাদের প্রচুর লেখা পড়া করতে হবে।
পরে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার ও সনদ বিতরণ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024