এম এ মাজিদ, তাড়াশ:
সিরাজগঞ্জে নারী ও শিশু নির্যাতন,মানবপাচার ও যৌতুক প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে মঙ্গলবার সকালে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র ফিল্ড সুপারভাইজার,মো: মহিউদ্দিন খান, মো :আনোয়ার হোসেন প্রমূখ । অনুষ্ঠান পরিচালনা করেন ফিল্ড অফিসার মো: হাবিবুলৃলাহ।
প্রধান অতিথি নারী ও শিশু নিযাতন মানবপাচার ও যৌতুক প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।