এম এ মাজিদ, তাড়াশ:
সিরাজগঞ্জে ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্যক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ এঁর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহাদাত হোসাইন,অতিরিক্ত জেলা প্রশাসক(উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্হাপনা),সিরাজগঞ্জ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা ইশারত আলী, পেশ ইমাম, উপজেলা মডেল মসজিদ, সিরাজগঞ্জ সদর। এসময় উপস্থিত ছিলেন, হাবিবুল্লাহ, ফিল্ড অফিসার, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ।