| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
সার্ভেয়ার মান্নানের অবহেলায় মারা গেলেন নারী শ্রমিক

সার্ভেয়ার মান্নানের অবহেলায় মারা গেলেন নারী শ্রমিক

মনিরুল ইসলাম মনি:
কুষ্টিয়া শহরের বাড়াদি মন্ডল পাড়ায় এক মুরগরী খামারের ঘড়ের বাইরে দিয়ে অবৈধভাবে পেতে রাখা ইলেকট্রিক তারে জড়িয়ে নূরজাহান (৩৫)নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। নিহত ওই নারী শ্রমিক একই এলাকার আবেদ আলীর মেয়ে।
স্থানীয়রা জানান,কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার মান্নান ও তার বন্ধু হেলাল। বিগত ১০-১২ বছর ধরে এখানে মুরগীর খামার করে ব্যবসা করে আসছেন। এই মুরগী খামারের আড়ালে মাদকের স্বগরাজ্য গড়ে তুলেছেন সার্ভেয়ার মান্নান। খামারটির সীমানা ঘিরে ইলেকট্রিক তার দিয়ে মোড়ানো থাকে। প্রতি রাতেই খামারের চারিদিকে অবৈধভাবে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখা হয় এখানে। এ নিয়ে এলাকাবাসী অভিযোগ করলেও সার্ভেয়ার মান্নান ক্ষমতাবান হওয়ায় তা কানে তোলেনি তিনি। সার্ভেয়ার মান্নানের অবহেলায় এই নারী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল রাতেও একইভাবে বিদ্যুতের লাইন দেওয়া ছিল সীমানা ঘিরে। আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে খামারে নারী শ্রমিক নূরজাহান প্রবেশের সময় ওই তারে জড়িয়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে সে।
এ বিষয়ে কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার মান্নানের সঙ্গে মুঠোই ফোনে যোগাযোগ করা হলে তিনি কলটি রিসিভ করেননি।
কুষ্টিয়া মডেল থানার সাব ইন্সপেক্টার লিপন সরকার জানান,খামারটির মালিক কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার মান্নান। এটি পরিচালনা করে তার বন্ধু হেলাল। আমরা দেখেছি অবৈধভাবে বিদ্যুতের সংযোগ নেওয়া হয়েছে এখানে।
কুষ্টিয়া মডেল থানার (ওসি) মো.কামরুজ্জামান এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার মান্নানের বিরুদ্ধে নানান অপর্কমের অভিযোগ রয়েছে। পৌর সভার সার্ভেয়ার হওয়ায় নামে বেনামে গড়েছেন অবৈধ সম্পদ। কুষ্টিয়া এবং ঢাকা মিলিয়ে স্থাবর অস্থাবর সম্পদ রয়েছে প্রায় ৫০ কোটি টাকার। তার এই অবৈধ সম্পদের ব্যাপারে তদন্তের দাবি জানান পৌরসভাবাসী।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024