১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | সন্ধ্যা ৬:০৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
সারাদেশে গণহত্যা ও দেশবিরোধী ষড়যন্ত্র নৈরাজ্যে বিচারের দাবীতে/ কুষ্টিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র বিশাল গনসমাবেশ

সারাদেশে গণহত্যা ও দেশবিরোধী ষড়যন্ত্র নৈরাজ্যে বিচারের দাবীতে/ কুষ্টিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র বিশাল গনসমাবেশ

আবু তাহের মিসবাহ, কুষ্টিয়া :
ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়ার আলামপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ওসামা সহ সারাদেশে গণহত্যা ও দেশবিরোধী ষড়যন্ত্র নৈরাজ্যের প্রতিবাদ এবং বিচারের দাবিতে আজ বুধবার দুপুর ২টার দিকে কুষ্টিয়া পৌরসভা চত্বরে সংগঠনটি বিশাল গনসমাবেশ করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহাম্মদ আলী’র সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সহকারী মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মাওলানা ফজলে বারী মাসুদ। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে মহান আল্লাহপাক আমাদের একটি নাজুক পরিস্থিতি থেকে উত্তোরন করেছে। আমরা এখন স্বাধীন ভাবে ইসলামের কথা বলতে পারি। এই স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে। আমরা আর কোন স্বৈরাচার শাসকের হাতে ক্ষমতা দিয়ে দেশকে আবারো বিপদের মুখে ফেলে দিব না। এসময় তিনি বাংলাদেশে ইসলামিক হুকুমাত কায়েম করার জন্য সর্বস্তরের জনগণকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠনটির পাশে থাকার জন্য আহ্বান জানান। গনসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কুষ্টিয়া জেলার শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024