| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
সাবেক তথ্যমন্ত্রী ইনু’র গাড়ি পুঁতে গেল নিজ এলাকায়

সাবেক তথ্যমন্ত্রী ইনু’র গাড়ি পুঁতে গেল নিজ এলাকায়

উজ্জল হোসেন:
সাবেক তথ্যমন্ত্রী, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু কে বহন করা প্রাইভেট কারটি পুঁতে গেল তারই নির্বাচনী এলাকার প্রধান সড়কে। ঘটনাটি ভেড়ামারা রায়টা সড়কের ফয়জুল্লাহপুর বটতলা বাজার এলাকায়। গতকাল মঙ্গলবার রাতে একটি বিদ্যালয়ের নব-নির্মিত ভবন’র শুভ উদ্বোধন শেষে ব্যাক্তিগত গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে গাড়িটি পুঁতে যায়। এঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ভেড়ামারা এবং মিরপুর উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া-২। এ আসন থেকে পরপর ৩বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ছিলেন আওয়ামী সরকারের দাপুটে তথ্যমন্ত্রী। তাঁর বাড়ি যাওয়ার একমাত্র প্রধান সড়ক ভেড়ামারা গোলাপনগর-রায়টা-জুনিয়াদহ সড়ক। সড়কটি দীর্ঘ বছর ছিল অবহেলিত। হাজারো খানা খন্দকে ভরা। ১৯ কিলোমিটার রাস্তা-ই ছিল চলাচলের অনুপযোগী। ঝুঁকি নিয়ে চলাচল করতো ৩ ইউনিয়নের হাজার হাজার মানুষ। গত বছর ২০ কোটি ৪১ লক্ষ টাকা ব্যায়ে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ১৯ কিলোমিটার রাস্তার মাত্র কাজ শেষ হয়েছে ৯ কিলোমিটার। কবে কাজ শেষ হবে জানেন না এলাকাবাসী। রাস্তার কারনে এখনো দূর্ভোগের শেষ নাই সাধারন মানুষের।
গত অগাষ্ট মাসে নি¤œমানের কাজের অভিযোগে ভেড়ামারা উপজেলা প্রকৌশলী রকিব হোসেন রাস্তার কাজ বন্ধ করে দেন। পরে রাস্তার উন্নয়ন কাজ শুরু হলেও কাজ চলছে ধীর গতিতে। ফয়জুল্লাহপুর রায়টা এলাকা থেকে জুনিয়াদহ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তা খুবই জরার্জীন। পায়ে হেঁটেও চলা মুসকিল। সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। গত মঙ্গলবার বিকালে রায়টা মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধনের এক বর্ণাঢ্য আয়োজনে যোগ দেন হাসানুল হক ইনু। অনুষ্ঠান শেষে গোলাপনগরস্থ বসতবাড়িতে ফেরার পথে তাকে বহন করা ব্যাক্তিগত প্রাইভেট কারটি ফয়জুল্লাহপুর বটতলা বাজার এলাকায় পৌছালে পুঁতে যায় প্রধান সড়কে। এ সময় আটকে যায় তাঁর সফরে থাকা গাড়ি বহর টিও। স্থানীয়রা দ্রুতটি রাস্তাটি সংস্কার কওে চলাচলের উপযোগী করার দাবী জানিয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024