১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সন্ধ্যা ৭:২৯
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
সাংবাদিক রুবেল’র খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ভেড়ামারা প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত

সাংবাদিক রুবেল’র খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ভেড়ামারা প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত

উজ্জল হোসেন :
ভেড়ামারা প্রেসক্লাবের উদ্যোগে কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যায় জড়িত খুনিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ মঙ্গলবার সকালে ভেড়ামারা উপজেলা চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন’র সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি রেজাউল করিম, রফিকুল ইসলাম দিপু খাঁন, দৈনিক মানবজমিন প্রতিনিধি শাহ্ জামাল, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও অনলাইন প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম মনা, সহ-সভাপতি আনোয়ার পারভেজ শান্ত, কোষাধ্যক্ষ আলহাজ্ব আব্দুল আলীম, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম মিটু মৃধা, প্রভাষক সাইফুল ইসলাম, ফিরোজ মাহমুদ, জাহাঙ্গীর খান, দৈনিক স্বাধীনতা পত্রিকার উজ্জল হোসেন প্রমূখ। মানববন্ধনের আগে সাংবাদিক রুবেল হত্যার সাথে জড়িত খুনিদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ করে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024