শাহ্ জামাল :
জাতীয় পার্টি কাজী জাফর’র মহাসচিব, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য আহসান হাবীব লিংকন বলেছেন, দেশে ভয়াবহ ক্রান্তিকাল চলছে। আইন-শৃঙ্খলার ব্যাপক অবনতিতে পুলিশ প্রশাসন এখনো নিরব। কেন নিরব, এর উত্তর এখনো অজানা। তবে দেশের সর্বত্র প্রশাসনিক পদগুলোতে এখনো আওয়ামী পেতাত্মারা থাকায়, দেশে যে কোন সময় অস্থিতিশীল পরিবেশ তৈরী হতে পারে। রাষ্ট্রযন্ত্র কে অকার্যকর করার গভীর চক্রান্ত এখনও চলছে। এর প্রতিকার করা খুবই জরুরী হয়ে পড়েছে। দেশের এই ক্রান্তিকাল দূর করতে হলে সমমনা সকল দল কে নিয়ে মহাঐক্য গড়ে তুলতে হবে। এর ব্যাত্যয় হলে দেশ আবারো গভীর সংকটে ডুবে যেতে পারে।
আহসান হাবীব লিংকন গতকাল শনিবার দুপুরে ভেড়ামারায় কর্মরত জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, ৮৪ বছরের এক বিষ্ময়কর মানুষ ড. ইউনুস এখন দেশের প্রধান। সারা বিশ^ যাকে সম্মান করে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার বৈষম্য দূর করে তাকেই রাষ্ট্রপ্রতি নির্বাচন করে বাংলাদেশ কে অনান্য উচ্চতায় নিয়ে যেতে হবে। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পাটির নেতা জাহাঙ্গীর আলম পান্না, এম এম চাঁদ মন্ডল, সেলিম রেজা প্রমুখ।