শামিমুল ইসলাম শামীম :
কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ভেড়ামারা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম বলেছেন, সহিংসতা নয়, রাজনৈতিক সহাবস্থানের মাধ্যমে শান্তির ভেড়ামারা গড়ে তুলতে হবে। তিনি বলেন, প্রাথমিক বিজয় হয়েছে। এখনো চুড়ান্ত বিজয় আমাদের হয়নি। আমরা সব সময়ই শান্তি এবং উন্নয়নের পক্ষে, তার প্রমান দেওয়ার সময় এখন। এ্যাড তৌহিদুল ইসলাম আলম গতকাল রবিবার সন্ধ্যার পর ভেড়ামারাস্থ নিজস্ব অফিসে সাংবাদিকদের কে দেওয়া এক প্রেস ব্রিফিং এ উপরোক্ত কথা গুলো বলেন। বিএনপির লড়াকু এই নেতা আরো বলেন, ছাত্র জনতার সফল গন অভ্যুথানের মাধ্যমে ৫ অগাষ্ট এ দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। স্বৈরাচার পালিয়ে দেশকে রাহুমুক্ত করেছে। সেদিন বাংলাদেশ দেখেছে ছাত্র জনতার উল্লাস। রাজপথে নেমে এসেছিল ১৮ কোটি মানুষ। কিছু উচ্ছিংখল জনতা ভাংচুর চালিয়েছে। কিন্তু আমি এবং আমার দলের নেতৃবৃন্দ, সেদিন সকল সহিংসতা রুখে দিয়েছিলাম। সরকারী আবকাঠামো রক্ষা করেছি। ভেড়াামারা থানা, ফায়ার সার্ভিস বিদ্য্যুত কেন্দ্র, অনান্য সরকারী স্থাপনা রক্ষা করতে সক্ষম হয়েছি। আওয়ামীলীগ, জাসদের নেতাকর্মীদের, বাড়ি ঘর ভাংচুর না হয়, লুটপাট না হয়, অগ্নিসংযোগ না হয় সেগুলো আমারা নিশ্চিত করেছি। আমি প্রতিদিনই ভেড়াামারার সকল ইউনিয়নে প্রগাম করেছি। শান্তি সমাবেশ করে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি এগুলো রক্ষা করার। আমার দল জনগনের পাশে আছে। এরপরেও যদি কোন মানুষ আতংকিত থাকেন, ভয় ভীতিতে থাকেন। আমার এবং আমার দলের নেতাকর্মীদের সাথে যোগ করবেন। আমার আপনাদের পাশে আছি।
বিএনপির চৌকষ নেতা এ্যাড. তৌহিদুল ইসলাম আলম বলেন, অন্তবর্তিকালীন সরকার কাজ শুরু করেছে। আমরাও তাদের সাথে কাজ করছি। সেনাবাহিনী সদস্যরা আইনশূংখলার দায়িত্বে রয়েছে। ছাত্ররাও মাঠে নেমে উন্নযন অংশীদারিত্ব নিশ্চিত করছে। আমারা তাদের সাথে রয়েছি। এরপরও কিছু সুবিধাবাদী মানুষ আছে, আমরা খবর পেয়েছি, জায়গা জমি, দোকান পাট দখল, লুটপাট করছে। হুমকি ধামকি দিচ্ছে। আপনারা তাদের প্রতিহত করুন। আমার দল আপনাদের সাথে আছে। দৃবৃত্তরা যতই অস্ত্রধারী হোক না কেন, তারা পারবে না। স্বৈরাচার সরকার যেমন ১৬ বছর ক্ষমতা থাকার পর অস্ত্র গুলি রেখে পালিয়ে গেছে, ছাত্র জনতার অভ্যুথানে পালাতে বাধ্য হয়েছে। তেমনি আপনারাও রুখে দঁড়ালে পালাতে বাধ্য হবে। তিনি বলেন, আমাদের চুড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি।