১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ২:১৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
সময়ের প্রয়োজনে গঠিত হলো ভেড়ামারা উপজেলা প্রেস ক্লাব, সভাপতি ডাঃ মান্নান, সম্পাদক বাবু, সাংগঠনিক শাহ্ জামাল

সময়ের প্রয়োজনে গঠিত হলো ভেড়ামারা উপজেলা প্রেস ক্লাব, সভাপতি ডাঃ মান্নান, সম্পাদক বাবু, সাংগঠনিক শাহ্ জামাল

উজ্জল হোসেন, ভেড়ামারা :
বর্তমানে চরম এক কান্তিকাল অতিক্রম করছে সাংবাদিকরা। সাংবাদিকের শুক্র এখন সাংবাদিকরা। মানহীন, যেনতেন একাধিক সাংবাদিক সংগঠন সৃষ্টি করে সাংবাদিকের প্রতিপক্ষ হয়ে উঠেছে সাংবাদিকরা। এমন একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে উত্তোরনের লক্ষ্যে সাংবাদিকদের অস্তিত্ব রক্ষা, সুস্থ ধারার সাংবাদিকতা ফিরিয়ে আনা, সাংবাদিকদের সাথে বন্ধন আরো সুদৃঢ় করার দৃঢ় প্রত্যয় নিয়ে, ভেড়ামারায় কর্মরত জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকার নবীন প্রবীন সাংবাদিকদের নিয়ে যাত্রা শুরু করলো ভেড়ামারা উপজেলা প্রেস ক্লাব। শুক্রবার বিকালে অনাড়ম্বর পূর্ন এক পরিবেশে ভেড়ামারা আলজামী প্রাইভেট হাসপাতাল সংলগ্ন নব গঠিত প্রেসক্লাবের হলরুমে এই কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পূর্বে বর্তমান অস্থির সময়ে, সাংবাদিকদের মধ্যে ঐক্য পূনঃ প্রতিষ্টা করে ভেড়ামারার উন্নয়ন অগ্রযাত্রাকে কিভাবে আরো তরান্বিত করা যায়, তার উপর বক্তব্য রাখেন সাংবাদিকরা। পরে সর্ব সম্মতিক্রমে উপস্থিত সাংবাদিকদের সম্বন্বয়ে ভেড়ামারা উপজেলা প্রেসক্লাব গঠিত হয়। নব গঠিত কমিটির সভাপতি হিসাবে কুষ্টিয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ডাঃ আমিরুল ইসলাম মান্নান কে মনোনীত করা হয়েছে। এছাড়াও সাধারন সম্পাদক হিসাবে দৈনিক ভোরের কাগজ পত্রিকার সাংবাদিক ইসমাইল হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক হিসাবে দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক শাহ্ জামাল কে মনোনীত করা হয়। কমিটির অনান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি অধ্যাপক ফারুক হোসেন (দৈনিক আজকের সূত্রপাত), সহ সাধারন সম্পাদক এসএম আবু ওবাইদা আল মাহাদী (দৈনিক খোলা কাগজ ও আন্দোলনের বাজার), কোষাধাক্ষ্য জহিরুল কবীর নবীন (কুষ্টিয়ার মুখ), প্রচার সম্পাদক নোমান জহির রাজা (দৈনিক আজকের আলো), দপ্তর সম্পাদক জাহিদ হাসান (দৈনিক দেশের বাণী), নির্বাহী সদস্য মোঃ আজিজুল হক (দৈনিক আল আমীন), জাকির হোসাইন (কুষ্টিয়ার মুখ), রেজাউর রহমান তনু, (দৈনিক খুলনাঞ্চল), মাহমুদ্দোল্লাহ সোহেল (দৈনিক টিচার), মিলন আলী (কুষ্টিয়ার মুখ), সদস্য এনএস নাহিদ (দৈনিক সংবাদ সারাদেশ)। এসএম রওনক (গ্রামীন নিউজ ২৪ ডট কম), উজ্জল হোসেন ( নিউজ পোর্টাল দৈনিক স্বাধীনতা)।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024