১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | সকাল ৮:১১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
সমীকরণ পাল্টে দিলো হামাস !

সমীকরণ পাল্টে দিলো হামাস !

অান্তর্জাতিক স্বাধীনতা ডেক্স:
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের অন্যতম মুখপাত্র ফাউজি বারহুম বলেছেন, ‘ইহুদিবাদী ইসরাইলের ব’র্বর আগ্রাসনের মুখে তার সংগঠন তেল আবিবের ওপর র’ক্তক্ষ’য়ী পাল্টা ক্ষে’পণা’স্ত্র হা’ম’লা চালিয়ে প্রতিশোধের নিয়ম ভালোভাবে প্রতিষ্ঠা করে দিয়েছে।

তিনি বলেন, হামাসের যো’দ্ধারা ইসরাইলের যেকোনো হা’ম’লা’র উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। হামাস চলমান সংঘাতে গো’লার জবাবে গোলা, শহরের বদলে শহর এবং ক্ষে’পণা’স্ত্রের জবাবে ক্ষে’পণা’স্ত্র ছুঁ’ড়ে সমীকরণ বদলে দিতে পেরেছে।
বিশেষ এক সাক্ষাৎকারে এসব কথা বলেন হামাসের এই মুখপাত্র। ফাউজি বারহুম বলেন, ‘হামাস যো’দ্ধারা তেল আবিব লক্ষ্য করে মাত্র তিন মিনিটের মধ্যে ১৫০ ক্ষে’পণা’স্ত্র ছুঁড়েছে, এটি ছিল ইহুদিবাদী ইসরাইলের জন্য নজিরবিহীন ঘটনা।

তিনি বলেন, ‘ইসরাইলের সেনারা চলমান সংঘাত স্বল্প মেয়াদে শেষ করবে। কিন্তু তারা মনস্তাত্ত্বিক যু’দ্ধের অংশ হিসেবে দীর্ঘমেয়াদী সংঘা’তের ধারণা দেয়ার চেষ্টা করছে। তবে যত দীর্ঘ হোক সংঘা’ত তাতে কিছু আসে যায় না। আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত।

ফাউজি বারহুম বলেন, ইসরাইল এই সংঘাত থেকে কোনো কিছু অর্জন করতে পারবে না বরং তারা ২০১২ ও ২০১৪ সালের মতো যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারী ধরবে।

হামাসের এই প্রভাবশালী নেতা বলেন, এবারের সংঘাত শুরু হয়েছে পশ্চিম তীরের বায়তুল মুকাদ্দাসের অধিবাসী ফিলিস্তিনিদের সমর্থনে গাজা থেকে ইসরায়েল-বিরোধী হামলার মাধ্যমে। কাজেই ইহুদিবাদী অপশক্তিকে ধ্বংস করার আন্দোলনে সমগ্র ফিলিস্তিনবাসীর একসঙ্গে ঝাঁপিয়ে পড়া উচিত।

সম্প্রতি পবিত্র রমজান মাসের শেষ দিনগুলোতে পশ্চিম তীরের বিভিন্ন শহরে বিশেষ করে বায়তুল মুকাদ্দাসের ফিলিস্তিনিদের ওপর ব্যাপক দমন অভিযান চালায় দখলদার বাহিনী। এর প্রতিবাদে গত সোমবার পর্যন্ত তেল আবিবকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেয় হামাস।

সংগঠনটির বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে দমন অভিযান বন্ধ না হলে গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে এ যাবতকালের মধ্যে সবচেয়ে ভয়াবহ রকেট হামলা চালানো হয়। এতে এখন পর্যন্ত ৯ ইসরাইলি নিহতের খবর পাওয়া গেছে।

ফিলিস্তিনিদের রকেট হামলায় ইসরাইলজুড়ে আতঙ্ক বিরাজ করছে। বিভিন্ন শহরে মুহুর্মুহু রকেট হামলার সময় সাইরেনের বিকট শব্দে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রাণ বাঁচাতে ইসরায়েলিরা বেশিরভাগ সময় ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছে।

এক সময় ইসরায়েলি ট্যাংকের সামনে যে ফিলিস্তিনিরা শুধু পাথর নিক্ষেপ করে প্রতিবাদ জানাতো আজ তাদের এই সামরিক সক্ষমতাকে দুই পক্ষের শক্তির ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এদিকে গাজা উপত্যকায় গত কয়েক দিন ধরে ইসরায়েলি বর্বরতার শিকার হয়ে নিহত হয়েছে অন্তত ১৩৭ ফিলিস্তিনি। দখলদার বাহিনীর এমন নৃশংসতার প্রতি দৃশ্যত সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার তিনি বলেছেন, ইসরায়েলের দিকে যখন হাজার হাজার রকেট ছুটে যায় তখন তাদেরও আত্মরক্ষার অধিকার রয়েছে। সাম্প্রতিক সহিংসতা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার কথা হয়েছে বলেও জানান বাইডেন।

হামাস বলছে, ফিলিস্তিনিদের বলপূর্বক তাদের পূর্ব পুরুষের ভিটেমাটি থেকে উচ্ছেদ করে সেখানে ইহুদি বসতি স্থাপনের প্রতিবাদে ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে তারা। তবে নিজ বাড়িঘর থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের বিষয়ে কোনও মন্তব্য করেননি বাইডেন। গাজায় ইসরায়েলের নির্বিচারে বিমান হামলায় নারী, শিশুসহ বেসামরিক মানুষের প্রাণহানি নিয়েও কোনও কথা বলেননি মার্কিন প্রেসিডেন্ট। এসব উপেক্ষা করে ইসরায়েলের ‘আত্মরক্ষা’র বয়ান হাজির করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন বক্তব্য আসার পর ‘যতক্ষণ পর্যন্ত প্রয়োজন’ ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ফিলিস্তিন ইস্যুতে বরাবরই সোচ্চার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ইসরায়েলি তাণ্ডবের নিন্দা জানিয়েছেন। বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে এ নিয়ে কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেন, নিরাপত্তা পরিষদ কর্তৃক ইসরায়েলকে স্পষ্ট বার্তা দেওয়া প্রয়োজন। তাদের এখানে হস্তক্ষেপ করা দরকার। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইসরায়েলকে একটা শক্ত শিক্ষা দেওয়া।

ফিলিস্তিনিদের রক্ষায় একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের কথা বিবেচনা করতেও পুতিনের প্রতি আহ্বান জানান তুর্কি প্রেসিডেন্ট। শুক্রবার তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির ভার্চুয়াল সভায়ও এ নিয়ে কথা বলেন এরদোয়ান। তিনি বলেন, যারা চুপ থেকে কিংবা প্রকাশ্যে ইসরায়েলি রক্তপাতকে সমর্থন দিয়ে যাচ্ছে, জেনে রাখা উচিত, একদিন তাদেরও পালা আসবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024