১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | সন্ধ্যা ৭:১৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
সমাবেশের দিন ৮৪১ বিরোধী নেতাকর্মী কারাগারে

সমাবেশের দিন ৮৪১ বিরোধী নেতাকর্মী কারাগারে

স্বাধীনতা ডেক্স :
রাজধানীতে মহাসমাবেশের দিন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি- জামায়াতের ৮৪১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নাশকতার সন্দেহ ও পুরাতন বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার করে পুলিশ। আদালত সূত্রে জানা যায়, ঢাকা মহানগর এলাকার ৫০টি থানা এলাকা থেকে মামলায় গ্রেপ্তার হয়েছেন ৬৪৬ জন। এ ছাড়াও সন্দেহভাজন হিসেবে ফৌজদারি কার্যবিধি ৫৫ ধারায় ১৭৮ জন এবং ঢাকা জেলাধীন ৬টি থানা এলাকা থেকে গ্রেপ্তার ১৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে। এদের মধ্যে কদমতলী ৯, শ্যামপুর ২১, উত্তরা পশ্চিম ৩, ধানমণ্ডি ৮, হাজারীবাগ ৬, বিমানবন্দরে ১, দক্ষিণখান ৭, কামরাঙ্গীরচর ৪, লালবাগ ৬, বনানী ৮, বাড্ডা ৬, ভাটারা ৮, শাহ্‌ আলী ১, দারুসসালাম ২৪, শাহজাহানপুর ২৬, মতিঝিল ৬, পল্টন ১৮৪, শাহবাগে ২, রমনায় ১, রামপুরা ১, সবুজবাগ ৮, কলাবাগান ৩, খিলক্ষেত ১, ওয়ারী ২১, গেণ্ডারিয়া ১৫, আদাবর ৭, মোহাম্মদপুর ৭, হাতিরঝিল ৫৩, তেজগাঁও ১, তেজগাঁও শিল্পাঞ্চল ১, পল্লবী ২৩, কাফরুল ৭, মিরপুর ৬৬, শেরেবাংলা নগর ১, মুগদা ৪, খিলগাঁও ১২, যাত্রাবাড়ী ৫৭, ডেমরা ২৭ জন আসামি রয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ ৯, সাভারে ১, ধামরাই ২, আশুলিয়া পাঁচজন আসামি রয়েছেন। এ ছাড়া সন্দেহভাজন হিসেবে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আটক ১৭৮ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024