ভেড়ামারা অফিস :
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ভেড়ামারা উপজেলায় আংশিক কমিটির অনুমোদন দিয়েছে। আগামী ৬ মাসের জন্য এ কমিটির অনুমোদন দিয়েছে কুষ্টিয়া জেলা কমিটির নেতৃবৃন্দ। আংশিক কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন,জুলাই আন্দোলনে গর্বিত আহত ছাত্র জুবায়েল আহমেদ প্রিন্স। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি মনোনীত হয়েছে বিদ্যুৎ হোসেন, সাধারণ সম্পাদক সরোয়ার জাহান সাঈফ, যুগ্ম সাধারণ সম্পাদক আফিয়া আনজুম, সাংগঠনিক সম্পাদক মোঃ সিয়াম ইসলাম, দপ্তর সম্পাদক সৌরভ ইসলাম, ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান সাফি, নারী বিষয়ক সম্পাদক: সুমাইয়া আক্তার রিমি।
ভেড়ামারা উপজেলা গণঅধিকার পরিষদ এর সভাপতি সাইফুল ইসলাম আপন বলেন, এই কমিটি ছাত্র-অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্রচর্চা, এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখবে।
গনাঅধিকার পরিষদ ভাড়ামারা উপজেলা সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম বলেন, তারা ক্যাম্পাসে হয়রানি, দুর্নীতি ও শিক্ষাগত বৈষম্যের বিরুদ্ধে সরব থাকবে এবং শিক্ষার্থীদের পাশে থেকে ন্যায়ের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে।