১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | দুপুর ১:৫১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
সভাপতি খাদেমুল, সম্পাদক জৈমুদ্দীন, যুগ্ন মোলায়েম, সাংগঠনিক মকবুল/ ভেড়ামারা হাজী কল্যান পরিষদের ১১ সদস্যের কমিটি গঠন

সভাপতি খাদেমুল, সম্পাদক জৈমুদ্দীন, যুগ্ন মোলায়েম, সাংগঠনিক মকবুল/ ভেড়ামারা হাজী কল্যান পরিষদের ১১ সদস্যের কমিটি গঠন

রেজাউল করিম :
কুষ্টিয়ার ভেড়ামারার অন্যতম ইসলামী স্বেচ্ছাসেবী সংগঠন ভেড়ামারা হাজী কল্যান পরিষদের ১১ সদস্য বিশিষ্ট নব-নির্বাচিত কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার সকালে ভেড়ামারা মডেল মসজিদের হলরুমে হাজীদের উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের এই অনুষ্ঠানে সকল দলমতের উর্দ্ধে উঠে হাজীদের ব্যাপক সমর্থনে সভাপতি নির্বাচিত হয়েছেন, ভেড়ামারা সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক, ধর্মীয় একাধিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং পরিচালক আলহাজ¦ হাফেজ মোঃ খাদেমুল ইসলাম। এছাড়াও সহ –সভাপতি নির্বাচিত হয়েছেন, সদজ্জন ব্যাক্তিত্ব আলহাজ¦ মাহবুবুল আলম খাঁন, আমিনুর রহমান ও মিজানুর রহমান। হাজী কল্যান পরিষদের সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন, ২০১৪ সালে প্রতিষ্ঠাকালীন সাধারন সম্পাদক, বিশিষ্ট লেখক ও কৃষিবিদ আলহাজ¦ জৈমুদ্দীন আহমেদ। যুগ্ন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন, আগামী পৌর নির্বাচনে জামায়াত ইসলাম মনোনীত মেয়র প্রার্থী আলহাজ¦ মোঃ মোলায়েম হোসেন এবং বজলুর রহমান। অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন, সাবেক অর্থ সম্পাদক ও হাজী কল্যান পরিষদের ত্যাগী ব্যাক্তিত্ব আলহাজ¦ নূরুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন, আলহাজ¦ মকবুল হোসেন, দপ্তর ও সমাজ কল্যান সম্পাদক আমিনুল ইসলাম মুকুল, ধর্মীয় সম্পাদক হাফেজ মোঃ মকবুল হোসেন। এছাড়াও ৮ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। সাবেক সভাপতি আলহাজ¦ আমিরুল ইসলাম, আলহাজ¦ মুফতি আব্দুর রউফ, আলহাজ¦ আমিনুল ইসলাম খোকন, রাশেদ আজগর, আফজালুর রহমান পান্না, আনোয়ার হোসেন বাবলু, মজিবর রহমান, আবুল কালাম আজাদ মানিক।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024