১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ১০:১৯
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ, সম্পাদক মাসুম, সাংগঠনিক আতিক/ ভেড়ামারায় ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এ্যাসোসিয়েশনের ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন

সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ, সম্পাদক মাসুম, সাংগঠনিক আতিক/ ভেড়ামারায় ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এ্যাসোসিয়েশনের ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন

শাহ্ জামাল :
ডায়াগনষ্টিক এবং ক্লিনিক মালিকদের সমান ভাবে প্রধান্য দিয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় নতুন করে গঠিত হয়েছে ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার ওনার্স এ্যাসোসিয়েশেন’র ১৩ সদস্য বিশিষ্ট কমিটি। ২ বছর মেয়াদী কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন, ভেড়ামারার আধুনিক ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক লায়ন ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম। এছাড়াও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন দরদ ক্লিনিক’র ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মাজেদুল হাসান মাসুম, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জমজম হাসপাতালের পরিচালক আতিক হাসান। ১৮ অগাষ্ট রাতে ভেড়ামারার ফুড ল্যান্ডক্যাফে এন্ড রেষ্টুরেন্ট এ আয়োজিত অনুষ্টানে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন করে এই কমিটি গঠন করা হয়।
ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার ওনার্স এ্যাসোসিয়েশন’ সিনিয়র সহ-সভাপতি ঘোষনা করা হয়, বিশ^াস ডায়াগনষ্টিক সেন্টার’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ জগলুল, সহ-সভাপতি আল-আমীন ক্লিনিক এর পরিচালক আসাদুজ্জামান উজ্জ্বল ও ল্যাব এইড ডায়াগনষ্টিক সেন্টার’র ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক শাহ্ জামাল’র নাম। যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হন হেলথ্ গার্ডেন ডায়াগনষ্টিক সেন্টার’র ব্যবস্থাপনা পরিচালক এখতিয়ার হোসেন এবং দি ডক্টরস ডায়াগনষ্টিক সেন্টার’র পরিচালক প্রভাষক মোঃ সাইফুল ইসলাম। যুগ্ম সাংগঠনিক সম্পাদক গ্রীন লাইফ ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সজল হোসেন, অর্থ সম্পাদক আল নূর ক্লিনিক এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ লোটাস পারভেজ, মহিলা বিষায়ক সম্পাদক হাসিয়ারা ক্লিনিক এর ব্যবস্থাপনা পরিচালক হাসিনা বানু, প্রচার ও প্রকাশনা সম্পাদক দি স্কয়ার ডায়াগনষ্টিক সেন্টার’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক নয়ন ক্লিনিক এর মালিক মোঃ আমানুল হক নয়ন।
ভেড়ামারা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার ওনার্স এ্যাসোসিয়েশন সিনিয়র মালিকদের নিয়ে ৫ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করে। প্রধান উপদেষ্টা মনোনীত হন ভেড়ামারার সাদিয়া ক্লিনিক’র স্বত্বাধিকারী ডাঃ আব্দুল হান্নান। এছাড়াও ভেড়ামারা নার্সিং হোম’র স্বত্বাধিকারী ডাঃ আবু সাঈদ, দি পপুলার ডায়াগনষ্টিক সেন্টার’র ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আমিরুল ইসলাম মান্নান, আর রহমান ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুর রহমান এবং দি মেডি এইড ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক জিয়ারুল ইসলাম জিয়া উপদেষ্টা মনোনীত হন।
নব-নির্বাচিত কমিটির সভাপতি আধুনিক ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক লায়ন ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম এক প্রতিক্রিয়ায় বলেন, বিশাল জনগোষ্টির স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে ভেড়ামারার ক্লিনিক এবং ডায়াগনষ্টিক সেন্টার গুলো। আধুনিকমানের চিকিৎসা সেবা নিশ্চিত করে, সাধারন মানুষের দৌড় গোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ায় হবে নতুন কমিটির লক্ষ্য। আমরা স্বচ্ছতা আর জবাবদিহিতা নিশ্চিত করার মাধমে সরকারের গুরুত্বপূর্ন এই সেক্টরে ভূমিকা পালন করতে চাই।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024