আশিক মাহমুদ :
কুষ্টিয়ার ভেড়ামারা হাজী কল্যান পরিষদ’র ২৫ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে বর্তমান কমিটির সভাপতি আলহাজ্ব আমিরুল ইসলাম কে। সাধারন সম্পাদক করা হয়েছে বর্তমান কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব হাফেজ খাদেমুল ইসলাম কে। গত ১০ রমজানে বার্ষিক সাধারন সভায় এই কমিটি গঠন করা হয়েছে। এদিন বর্নাঢ্য এক ইফতার মাহফিলের আয়োজন করে সংগঠনটি।
ভেড়ামারা কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত কমিটি গঠন এবং ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব আমিরুল ইসলাম। সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ খাদেমুল ইসলামের সাবলীল উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, অত্র কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আলম খান সহ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন কমিটির সহসভাপতি মুফতি আব্দুর রউফ।