১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | রাত ৩:৩৯
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
সদস্য সচিব বিটিভি’র সাংবাদিক ওয়াহেদ আহমেদ উজ্জল/ মানুষের কল্যানে আরো বেশি কাজ করার লক্ষ্যে ভেড়ামারায় যাত্রা শুরু হলো শামসুদ্দিন মাহমুদা ট্রাষ্ট’র

সদস্য সচিব বিটিভি’র সাংবাদিক ওয়াহেদ আহমেদ উজ্জল/ মানুষের কল্যানে আরো বেশি কাজ করার লক্ষ্যে ভেড়ামারায় যাত্রা শুরু হলো শামসুদ্দিন মাহমুদা ট্রাষ্ট’র

শাহ্ জামাল :
সমাজের পিছিয়ে পড়া, অবহেলিত, দুস্থ, প্রতিবন্ধী মানুষের কল্যানে, সামজিক উন্নয়নে এবং মানবিক কর্মকান্ডে আরো বেশি ভূমিকা রাখতে কুষ্টিয়ার ভেড়ামারায় যাত্রা শুরু হলো শামসুদ্দীন মাহমুদা ট্রাষ্ট’র। গতকাল শুক্রবার বিকালে জিকে ২ নং কলোনীর আলহাজ্ব ডাঃ শামসুদ্দীন আহমেদ’র বসতবাড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে এই ট্রাষ্ট্র’র শুভ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে ট্রাষ্টি বোর্ডের প্রধান মাহমুদা বেগম টাষ্ট্রের অধীন পরিচালিত চরদামুকদিয়া বায়তুল কাবা জামে মসজিদে একটি চেক তুলে দেন।
ভেড়ামারার অত্যান্ত সু-পরিচিত এবং সুনামধন্য চিকিৎসক ছিলেন ডাঃ শামসুদ্দীন আহমেদ। তাঁর জীবদশায় তিনি অসহায়, দুস্থ মানুষের কল্যানে আজীবন কাজ করে গেছেন। সামাজিক উন্নয়নে ভুয়সী প্রশংসনীয় কাজ করেছেন। তাঁর সুযোগ্য সন্তানরা বাবার মানবিক কর্মকান্ড গুলোকে আঁকড়ে ধরে সমাজ উন্নয়নে কাজ করে চলেছেন। ভেড়ামারার মাহমুদা ক্লিনিকের স্বত্বধিকারী সাহেদ আহমেদ গামা এবং বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রির্পোটার ওয়াহেদ আহমেদ উজ্জল, সেজ ভাই জাহিদ আহমেদ ভুট্রো’র পরামর্শে বাস্তবায়ন করে চলেছেন সামাজিক কর্মকান্ড গুলো। করোনাকালীন সময়েও ভেড়ামারার মাহমুদা ক্লিনিক স্বাস্থ্য সেবা নিয়ে মানুষের কল্যানে কাজ করেছেন। তারই ধারাবাহিকতায় হিউমানিটি, সোশ্যাল এ্যাকটিভিটি এবং চ্যারিটি কে সামনে নিয়ে যাত্রা শুরু হলো শামসুদ্দীন মাহমুদা ট্রাষ্ট’র। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাষ্টের সভাপতি এবং পরিবারের বড় মেয়ে ফেরদৌসী খাতুন। উপস্থিত ছিলেন, ট্রাষ্টি বোর্ডের প্রধান মাহমুদা বেগম, পারিবারিক সদস্য ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, পুলিশের সাবেক ডিআইজি আবু মোহাম্মদ নুরুদ্দীন, বীরমুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিজলী, কৃষিবিদ আইয়ুব হোসেন, চাঁদ মন্ডল, মহসীন রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, ভেড়াামরা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভেড়ামারা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মুস্তাফিজুর রহমান শামীম।
অনুষ্ঠানে রফিকুল আলম চুনু বলেন, ভেড়ামারায় এই রকম একটি প্রতিষ্ঠানের প্রয়োজন ছিল। দীর্ঘদিনের এই প্রত্যাশা কে পূরন করেছে শামসুদ্দীন মাহমুদা ট্রাষ্ট। এই ট্রাষ্ট ভেড়ামারার উন্নয়নে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করেবে। তিনি বলেন, এক সময় সমাজ উন্নয়নে কাজ করেছে বাবা। আর এখন করবে ছেলেরা।
অনুষ্ঠান শেষে ট্রাষ্টি বোর্ডের প্রধান মাহমুদা বেগম ট্রাষ্ট পরিচালিত চরদামুকদিয়া বায়তুল কাবা জামে মসজিদের সভাপতি, সম্পাদক এবং ইমামের হাতে একটি চেক তুলে দেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024