১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ৮:১২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
সকল প্রস্তুতি সম্পন্ন/আক্কেলপুরে দূর্গাপূজা হবে ৩৮ মন্দিরে

সকল প্রস্তুতি সম্পন্ন/আক্কেলপুরে দূর্গাপূজা হবে ৩৮ মন্দিরে

রিফাত হোসেন(মেশকাত), জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের আক্কেলপুরে বিভিন্ন স্থানে এবার মোট ৩৮ টি মন্দিরে অনুষ্ঠিত হবে এবারের দূর্গাপূজা। প্রতিমা তৈরিতে কারিগররা অক্লান্ত প্ররিশ্রম করে ব্যস্ত সময় পার করছেন। মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে মন্দির কমিটির সাথে বৈঠক করেছেন উপজেলা প্রশাসন।

আক্কেলপুর পূজা উদযাপন কমিটি সূত্রে জানা গেছে, এই উপজেলায় দূর্গা পূজা হবে ৩৮ টি মন্দিরে। এর মধ্যে আক্কেলপুর পৌর এলাকায় ৮টি, রুকিন্দীপুর ইউনিয়নে ৭টি, সোনামুখী ইউনিয়নে ৩ টি মন্দিরে, গোপিনাথপুর ইউনিয়নে ১০ টি, রায়কালী ইউনিয়নে ৭টি ও তিলকপুর ইউনিয়নের ৩টি মন্দিরে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। প্রায় প্রতিটি মন্দিরের প্রতিমা বানানোর কাজ প্রায় শেষ। কারিগররা ব্যাস্ত সময় পার করছেন,তাদের হাতের ছোঁয়ায় সর্বোচ্চ সৌন্দর্য প্রকাশ করতে। অনেক মন্দিরে চলছে প্রতিমা শুকানোর কাজ। এবছর দেবী দূর্গা আসবেন গজে ও গমন করবেন নৌকাতে
আসন্ন শারদীয় দূর্গাপূজাকে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে মন্দির কমিটির সাথে ২১ সেপ্টেম্বর বুধবার প্রস্তুতিমূলক সভাও করেছে উপজেলা প্রশাসন। সভায় মন্দির কমিটির সঙ্গে যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস. এম. হাবিবুল হাসান, পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক, আক্কেলপুর দূর্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড. রাজেন্দ্র প্রসাদ আগরওয়ালা প্রমুখ।

আক্কেলপুর দূর্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি জানান, ইতোমধ্যেই এবারের শারদীয় দূর্গোৎসব উৎসব মুখর পরিবেশে উদযাপনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। কোন প্রকার অপ্রিতীকর ঘটনা যেন না ঘটে সেই লক্ষ্যে নিরাপত্তা ও জোরদার থাকবে। সকলের অংশগ্রহণে এবারের পূজা স্বতর্স্ফূত ভাবে উদযাপিত হবে বলে আশা করা হচ্ছে।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আসন্ন দূর্গা পূজায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মন্দিরে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করণে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার বলেন, আসন্ন দূর্গা পূজাকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি নেওয়া হয়েছে। সার্বিক বিষয়ে উপজেলা প্রশাসন সদা সর্বদা তৎপর থাকবে বলে জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024