১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | রাত ৮:১৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
সংগঠনের মানবিক উদ্যোগ/ “এসো পাশে দাঁড়াই”–এক আলো ছড়ানো সামাজিক সংগঠন

সংগঠনের মানবিক উদ্যোগ/ “এসো পাশে দাঁড়াই”–এক আলো ছড়ানো সামাজিক সংগঠন

রাজু আহমেদ :
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মসলেমপুর গ্রাম ভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “এসো পাশে দাঁড়াই” আজ সোমবার সকালে এক অনন্য মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। একজন অসহায়, দীনহীন ও হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়াতে সংগঠনের পক্ষ থেকে বাড়ি নির্মাণের জন্য অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসর মোঃ ফারুক হোসেন। সভাপতি মোঃ আজাদ রহমান, সাধারণ সম্পাদক৷ মোঃ হাবিবুর রহমান (জালাল) মোঃইমারুল ইসলাম।মোঃসাইদুল ইসলাম মোঃ খায়রুল ইসলাম (রিক্তা)মোঃ তহিদুল ইসলাম( পান্না) সাংবাদিক রাজু আহমেদ সহ সকল সদস্যবৃন্দ। তারা জানান, সমাজের প্রান্তিক মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোই এই সংগঠনের মূল লক্ষ্য ও অঙ্গীকার।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন,আমরা চাই, কোনো মানুষ যেন অভাবের কারণে মাথা গোঁজার ঠাঁই থেকে বঞ্চিত না হয়। এই ছোট উদ্যোগ আমাদের সমাজে মানবতার আলো ছড়ানোর প্রয়াস।
সংগঠনের সদস্যরা ভবিষ্যতেও সমাজের দুঃখী, অসহায় ও বিপন্ন মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024