১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | সকাল ৭:৪৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ষড়যন্ত্রের শিকার ভেড়ামারা আর্দশ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুজ্জোহা রঞ্জু/সাংবাদিক সম্মেলনে জানালেন কম্পিউটার সনদ শতভাগ সঠিক

ষড়যন্ত্রের শিকার ভেড়ামারা আর্দশ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুজ্জোহা রঞ্জু/সাংবাদিক সম্মেলনে জানালেন কম্পিউটার সনদ শতভাগ সঠিক

রেজাউল করিম :
সাংবাদিক সম্মেলনে নিজের কম্পিউটার শিক্ষার সনদপত্র সঠিক রয়েছে বলে দাবী করেছেন, ভেড়ামারা আর্দশ ডিগ্রী কলেজের জ্যেষ্ট প্রভাষক এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুজ্জোহা রঞ্জু। তাঁর শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কম্পিউটার শিক্ষার সনদ নিয়ে অভিযোগ উঠায় তিনি গতকাল মঙ্গলবার দুপুরে বিভিন্ন ডকুমেন্টস উপস্থাপন করে সনদপত্রের সত্যতা তুলে ধরেন। এসময় তিনি বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার। ২৩ বছর সুনামের সাথে দায়িত্ব পালনের পর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ’র দায়িত্ব নেওয়ার কারনেই ফ্যাসিষ্টের সহযোগী এবং দোষররা এই ষড়যন্ত্র শুরু করেছে। বোর্ড কর্তৃক কম্পিউটার শিক্ষার ভেরিফায়েড সার্টিফিকেট এবং ২০০৫ সালে কম্পিউটার প্রশিক্ষন কোর্সে সান্ধ্যকালীন ব্যাচে অংশগ্রহনের অনুমোদন কপি সহ বৈধ সকল কাগজপত্র সাংবাদিক সম্মেলনে তিনি প্রদর্শন করেন। এসময় কলেজের বিদ্যেৎসাহী সদস্য ভেড়ামারা বিজেএম ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আসলাম উদ্দীন এবং ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু দাউদ সহ কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে বিভিন্ন ডকুমেন্টস উপস্থাপন করে শামসুজ্জোহা রঞ্জু বলেন, ২০২৪ সালের ৫ অগাষ্টের পর ফ্যাসিষ্ট সরকারের মত ভেড়ামারা আর্দশ কলেজের ফ্যাসিষ্ট দূর্নীতিবাজ সাবেক অধ্যক্ষ মিজানুর রহমান কে অপসারন করা হয়। এর পর বৈধ ভাবে শামসুজ্জোহা রঞ্জু কে ভারপ্রাপ্ত অধ্যক্ষ’র দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকেই নানাভাবে ষড়যন্ত শুরু হয় তার বিরুদ্ধে। কলেজ উন্নয়নে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা সহ তাকে আটকানোর চেষ্টা করছে ফ্যাসিষ্ট’র সহযোগীরা। সংবাদ সম্মেলনে বলা হয়, ২০০২ সালের ৮ জুলাই কলেজে যোগদান করে অক্টোবরে এমপিও ভুক্ত হন তিনি। কম্পিউটার শিক্ষার বিষয়ে উচ্চতর প্রশিক্ষন নেওয়ার লক্ষ্যে ২০০৫ সালের ২০ জুন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান “এস এন্ড এস কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র” ভেড়ামারা কুষ্টিয়াতে ৬ মাস মেয়াদী সার্টিফিকেট ইন ডাটাবেজ প্রোগ্রামিং কোর্সে অংশগ্রহনের আবেদন করেন। তৎকালীন সময়ের অধ্যক্ষ আ স ম রেজাউল করিম সান্ধকালীন র্কোসে প্রশিক্ষনের অনুমতি প্রদান করেন। এ বিষয়ে ১৭/০৬/২০০৫ তারিখে কলেজ পরিচালনা পর্ষদের কমিটির বৈঠকে অনুমোদনও দেওয়া হয়। নিয়োগের পর থেকেই সততা আর নিষ্টার সাথে তিনি দায়িত্ব পালন করে আসছেন। কোনদিন কোন অভিযোগ তার বিরুদ্ধে উপস্থাপিতও হয় নি। গত ১৯ অগাষ্ট ২০২৪ তারিখে কলেজ পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ’র দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকেই ফ্যাসিষ্ট’র সহযোগী সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান এবং অনান্য সহযোগীরা উঠে পড়ে লেগে তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র অব্যহত রেখেছে। সংবাদ সম্মেলনে বলা হয়, ষড়যন্ত্রকারীরা কলেজের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক আব্দুল কাউয়ুম কে দিয়ে গত ৮-৮-২০২৪ তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে কম্পিউটার সনদপত্র জাল উল্লেখ করে, শামসুজ্জোহা’র বিরুদ্ধে অভিযোগ দাখিল করে। অভিযোগ টি মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও অসৎ উদ্দ্যেশ প্রনোদিত বলে প্রমানিত হয়। তার অভিযোগের প্রেক্ষিতে ২৫ নভেম্বর ২০২৪ তারিখে খুলনা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত উপ পরিচালক (কলেজ)’র কাছে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে মৌখিক সাক্ষাৎকার প্রদান করেন শামসুজ্জোহা রঞ্জু।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024