১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ১১:১৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
শিমুলিয়া-বাংলাবাজার ঘাটে শেষ মূহুর্তের উপচে পড়া ভিড়, নিরাপত্তায় বিজিবি

শিমুলিয়া-বাংলাবাজার ঘাটে শেষ মূহুর্তের উপচে পড়া ভিড়, নিরাপত্তায় বিজিবি

স্বাধীনতা ডেক্স : মে ১৩, ২০২১ :
রাত পোহালেই ঈদ। শেষ মুহূর্তেও ভিড় লেগেই আছে দক্ষিণাঞ্চলের মানুষের। নাড়ির টানে নদী পেরুতে ভিড় করছেন মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে। যাত্রীর চাপ বেশি থাকায় এই নৌপথে বাড়ানো হয়েছে ফেরির সংখ্যা। ঘাটে নিরাপত্তায় নিয়োজিত আছেন ১০০ পুলিশ ও বিজিবি সদস্য। তারা হ্যান্ড মাইকে সতর্কবার্তার পাশাপাশি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন।
সকাল থেকে অল্প যানবাহন ও শত শত যাত্রী নিয়ে পারাপার হচ্ছে ১৭টি ফেরি। বুধবার এই ঘাটেই মর্মান্তিক দুর্ঘটনায় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ৫ যাত্রী। আহত হয়েছে প্রায় ৩০ জন।
ফেরিতে যানবাহন পারাপার না করায় উভয় ঘাটে দেখা দিয়েছে তীব্র যানজট। ঘাটে আটকা পড়ে সবচেয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন পণ্যবাহী ট্রাকের চালকেরা।
সকালে বাংলাবাজার ঘাটে সরজমিন দেখা যায়, ফেরিতে গাদাগাদি করে পার হচ্ছেন তারা। ঘাটে সব কটি পন্টুনে যাত্রীদের ভিড়। বাংলাবাজার ঘাটে ভেড়া ফেরিগুলোয় কয়েকটি অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি ছাড়া ছিলেন হাজার হাজার যাত্রী।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন আহমেদ বলেন, যাত্রীর চাপ বেশি থাকায় বর্তমানে একটি ফেরি বেড়ে ১৭টি ফেরি চালু রয়েছে। আমরা বাংলাবাজার থেকে ফেরিতে কোনো যানবাহন লোড দিচ্ছি না। কারণ, ওপার শিমুলিয়ায় যাত্রীদের চাপ বেশি থাকায় যানবাহন আনলোড করা সম্ভব হচ্ছে না।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024