১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | ভোর ৫:৪৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতই আর্দশিক এবং সৎ রাজনৈতিক বেগম খালেদা জিয়া …….এ্যাড তৌহিদুল ইসলাম আলম

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতই আর্দশিক এবং সৎ রাজনৈতিক বেগম খালেদা জিয়া …….এ্যাড তৌহিদুল ইসলাম আলম

ফিরোজ মাহমুদ :
ভেড়ামারা উপজেলা বিএনপি কেক কাটা উৎসব ও দেশনেত্রীর শারিরিক সুস্থতার জন্য দোয়া মাহফিল কর্মসূচী পালনের মধ্যে দিয়ে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মবার্ষিকী পালন করেছে। আজ শুক্রবার সন্ধ্যায় কোচষ্টান্ড সংলগ্ন দলীয় কার্য্যালয়ের সামনে এই কর্মসূচী পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ও ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. তৌহিদুল ইসলাম আলম। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতই আর্দশিক এবং সৎ রাজনৈতিক বেগম খালেদা জিয়া। দল এবং দেশের ক্রান্তিলগ্নে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেশের হাল ধরেছিলেন। দায়িত্ব নিয়েই তিনি কৃষকদের জন্য কৃষি ঋন মওকুফ করে অসংখ্য ভালো কাজের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে স্বৈরাচার শেখ হাসিনা ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে ছিল। সবচেয়ে বেশি নির্যাতন করে তাকে মৃত্যুর দিকে ঢেলে দিয়েছে। আল্লাহর অশেষ রহমতে তিনি এখনো জীবিত আছেন। তিনি বলেন, আমার বিশ^াস, একমাত্র তিনিই আবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে ভেঙ্গে পড়া এই অর্থনীতিকে পূনরুদ্ধার করবে। কেক কাটা উৎসবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা নূরু ভিপি, শফিকুল ইসলাম ডাবলু, সাইফুল ইসলাম রোকন, আলমাস হোসাইন নিউটন, যুবদল নেতা বিপ্লব, ছাত্রদল নেতা প্রত্যাশা করিম প্রমুখ। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা তোফায়েল আহমেদ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024