| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
শহীদ কে এম রফিকুল ইসলাম বীর প্রতীক’র ৫১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত। 

শহীদ কে এম রফিকুল ইসলাম বীর প্রতীক’র ৫১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত। 

মোঃ সরোয়ার হোসেন ইউনিয়ন প্রতিনিধি:-কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা মোকারিমপুর ইউনিয়ন গোলাপ নগর মুকুল ক্লাব সংলগ্ন মাঠে বৃহস্পতিবার বাদ মাগরিব শহীদ কে এম রফিকুল ইসলাম (বীর প্রতীক) এর ৫১ তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে গোলাপনগর মুকুল ক্লাব ও গণকেন্দ্র পাঠাগার এর উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 উক্ত অনুষ্ঠানে অ্যাডভোকেট তানজিলুর রহমান এনাম এর সভাপতিত্বে  এবং রানা জামান এর সার্বিক পরিচালনা ও নুরুস সালাম নান্নার সঞ্চালনায় প্রধান অতিথী হিসাবে উপস্থি ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার জনাবা হাসিনা মমতাজ, প্রধান আলোচক হিসাবে বক্তব্য প্রদান করেন মোকারিমপুর ইউপির বারবার নির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ মোকারিমপুর ইউনিয়ন শাখা’র মোঃ আব্দুস সামাদ। বিশেষ অতিথী  হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ মোকারিমপুর ইউনিয়ন শাখা  মোঃ আমজাদ হোসেন, কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি  ডাঃ এস এম মুসতানজীদ লোটাস, অধ্যক্ষ মোঃ হাসানুজ্জামান, সাবেক চেয়ারম্যান ও সহ-সভাপতি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মোকারিমপুর ইউনিয়ন শাখা মোঃ বেনজীর আহমেদ (বেনু), দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক শ্রী ভগবান সিংহ রায়, অবসরপ্রাপ্ত বিমান বাহিনী কর্মকর্তা মোঃ এনামুল হক বিশ্বাস, সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ মোকারিমপুর ইউনিয়ন শাখা ও সিনিয়র শিক্ষক বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় আ.খ.ম গোলাম ফারুক, সাধারণ সম্পাদক জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মোকারিমপুর ইউনিয়ন শাখা ও সাবেক ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম ,এ সময় শহীদ রফিক এর পরিবারবর্গ ও মুক্তিযোদ্ধাগন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024