১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | সকাল ৯:২৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন

শপথ নিলেন কুষ্টিয়ার ৬ উপজেলা চেয়ারম্যান

শাহ্ জামাল :
শপথ নিয়েছেন কুষ্টিয়ার ৬ উপজেলা পরিষদের নব-নির্বাচিত ৬ উপজেলা চেয়ারম্যান, ৬ জন ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত আসনের ৬ মহিলা ভাইস চেয়ারম্যান সহ মোট ১৮ জন নির্বাচিত জনপ্রতিনিধি। গতকাল বুধবার সকাল ১১টায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্য্যালয়ে ৪ টি উপজেলা পরিষদের এবং গত ৩০ মে আরো ২টি উপজেলা পরিষদের নির্বাচিতদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জমকালো আয়োজনের ওই শপথ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। এর আগে গত ৩০ মে ১ম দফা নির্বাচনে কুষ্টিয়া এবং খোকসা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদেরও তিনি শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্টানের মধ্যে দিয়ে নির্বাচিতরা আগামী ৫ বছরের জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং সংরক্ষিত আসনের মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন। অনাড়ম্বর পূর্ন অনুষ্ঠানের মাধ্যমে ২বাবের মতো শপথ নেন, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, ভেড়ামারা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, মিরপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এ্যাড. আব্দুল হালিম, দৌলতপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বুলবুল আহমেদ চৌধুরী, ২য় বারের মতো শপথ নেন কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান, খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান আল মাসুম মোর্শেদ শান্ত। ।

উপজেলা পরিষদ নির্বাচনের ১ম দফা নির্বাচন অনুষ্টিত হয় গত ৮ মে। ওই নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ২য় বারের মতো কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন আতাউর রহমান আতা। তিনি আনারস প্রতীক নিয়ে ৬৭ হাজার ৪৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন মোটরসাইকেল প্রতীক নিয়ে আবু আহাদ আল মামুন। তিনি পান ৩ হাজার ৫৬৪ ভোট। খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন আল মাসুম মোর্শেদ শান্ত। তিনি ঘোড়া প্রতীক নিয়ে ২৫ হাজার ১০১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খোকসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বাবুল আখতার মোটরসাইকেল প্রতীক নিয়ে পান ১৯ হাজার ৫৩৯ ভোট।
গত ২১ মে অনুষ্ঠিত হয় ২য় দফার উপজেলা পরিষদ নির্বাচন। ভেড়ামারা, মিরপুর, দৌলতপুর এবং কুমারখালী উপজেলার নির্বাচন অবাধ, সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান হাজী আখতারুজ্জামান মিঠু প্রার্থীতা প্রত্যাহার করে নিলে বিনা প্রতিদ্বন্দ্¦ীতায় নির্বাচিত হন কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান, ক্লিন ইমেজের রাজনৈতিক আবু হেনা মোস্তফা কামাল মুকুল।
কুমারখালী উপজেলা পরিষদের ২য়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন আব্দুল মান্নান খান। তিনি আনারস প্রতীকে ৬২৫৫৬ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আব্দুল মান্নান খান উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম জিলানী নজরে মুর্শেদ মোটরসাইকেল প্রতীকে ৪৩২৮৮ ভোট পান।
এছাড়াও মিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হন এ্যাড আব্দুল হালিম। তিনি প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হন। দোয়াত কলম প্রতীকে তিনি ৭১৫১৮ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল হোসেন আনারস প্রতীকে ২৫৩৪০ ভোট পান। দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন বুলবুল আহমেদ চৌধুরী। আনারস প্রতীকে তিনি পান ৯৭ হাজার ২৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী আনিসুর রহমান পেয়েছেন ৫ হাজার ৩৮৬ ভোট। শপথ নেওয়ার পর পরই নির্বাচিতরা দায়িত্বভার বুঝে নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। গতকাল বুধবার যে সকল চেয়ারম্যানরা শপথ নিয়েছেন তার মধ্যে ভেড়ামারা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল গতকাল বিকাল ৬টায় দায়িত্বভার বুঝে নিয়ে সরকারী কর্মকান্ড শুরু করে দিয়েছেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024