১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ১০:৪৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা!

লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা!

স্বাধীনতা ডেক্স:
লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুরে আলাউদ্দিন (৪৫) নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বশিকপুরের পোদ্দার পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন ওই এলাকার রশিদপুর গ্রামের সাদেক পাটওয়ারীর ছেলে। তিনি বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।
ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও এক সময়ের আলোচিত সন্ত্রাসী বাহিনীর প্রধান আবুল কাশেম জেহাদীর চাচাতো ভাই এবং সহযোগী ছিলেন তিনি।
গুলিতে আলাউদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক কমলশীষ রায়।
তিনি বলেন, রাত প্রায় ১১টার দিকে আলাউদ্দিনকে হাসপাতালে আনা হয়েছে। এ সময় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পথেই তার মৃত্যু হয়েছে। মৃতদেহের বুকে গুলির চিহ্ন রয়েছে।
স্থানীয়রা জানায়, আলাউদ্দিন মোটরসাইকেল যোগে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে পোদ্দার দিঘির পাড়ে পৌঁছালে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে গুলি করে। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। সেখানে পাশের একটি পুকুর পাড়ে পড়ে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা আলাউদ্দিনকে উদ্ধার করে পোদ্দার বাজারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, আলাউদ্দিনের মৃত্যুর খবর শুনে হাসপাতালে এসেছি। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলি। আমি ঘটনাস্থলে যাব। সেখান থেকে ফিরে বিস্তারিত বলতে পারব।
আলাউদ্দিনের মৃত্যুর ঘটনায় হাসপাতালে ছুটে আসেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহউদ্দিন টিপুসহ দলীয় নেতাকর্মী।
এ সময় নুর উদ্দিন চৌধুরী নয়ন ঘটনার সঙ্গে বিএনপি লোকজন জড়িত বলে গণমাধ্যমের কাছে দাবি করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024