১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | বিকাল ৫:৫৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যে সহনীয় পর্য্যায়ে রাখতে/ ভেড়ামারায় জামায়াতের বিশাল মিছিল-সমাবেশ

রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যে সহনীয় পর্য্যায়ে রাখতে/ ভেড়ামারায় জামায়াতের বিশাল মিছিল-সমাবেশ

শাহ্ জামাল :
পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যে সহনীয় পর্য্যায়ে রাখতে কুষ্টিয়ার ভেড়ামারায় জামায়াতে ইসলামী বিশাল মিছিল ও সমাবেশ করেছে। গতকাল শুক্রবার বাদ আছর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে দল টি মিছিলটি বের করে। মাহে রমজান কে স্বাগত জানিয়ে মিছিলে বিভিন্ন ধরনের প্লাকার্ড, ফেসটুন, কালেমা খচিত ব্যানার শোভা পাচ্ছিল। মিছিলে দ্রব্যমূল্যে সহনীয় পর্য্যায়ে রাখতে সরকার এবং ব্যবসায়ীদের প্রতি আহবান জানানো হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাসষ্টান্ডে সমাবেশ করে। ভেড়ামারা উপজেলা জামায়াতের আমাীর জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর, কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী মজলুম জননেতা আব্দুল গফুর। বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের প্রশিক্ষন সম্পাদক ড. মাওলানা নূরুল আমীন জসিম, ভেড়ামারা উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, পৌর জামায়াতের আমীর হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সম্পাদক মনজুরুল আলম খোকন, তারেক রহমান এবং তারেক আহমেদ, হাফেজ হারুন অর রশিদ, ডাঃ আলী হোসেন, ধরমপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাহফুজুর রহমান, পৌর জামায়াতের সহ সম্পাদক মাওলানা সাগর আহমেদ, বাহাদুরপুর ইউনিয়ন জামায়াতের নেতা মাওলানা নোমান জহির রাজা প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024