| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভেড়ামারায় ফ্রি মেডিকেল ক্যাম্প

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভেড়ামারায় ফ্রি মেডিকেল ক্যাম্প

ফিরোজ মাহমুদ :
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ভেড়ামারা উপজেলা বিএনপি কার্যালয়ে গতকাল রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ড্যাব ও এম- ট্যাব কুষ্টিয়া জেলা শাখার সহযোগিতায় এই মেডিকেল ক্যাম্প বিনামূল্যে ৩০০ রুগীকে চিকিৎসা সেবা প্রদান করে।
ভেড়ামারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মহঃ তৌহিদুল ইসলাম আলম প্রধান অতিথি হিসেবে মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
ভেড়ামারা উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে পৌর বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, কেন্দ্রীয় মহিলা দলের সহকারী কৃষি বিষয়ক সম্পাদিকা ফারিয়া আক্তার বেলী, ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতা ডাক্তার আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জানবার হোসেন, সাবেক ভিপি ও বিএনপি নেতা আবু মোহাম্মদ নুরুদ্দিন নুরু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ডাবলু, পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান জিন্না, সদস্য সচিব মোঃ মোশারফ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব নজিবুল হক সুমন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল আজিম বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ বিপ্লব হোসেন, মোহাম্মদ মনিরুজ্জামান রুবেল, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ মঈনুল ইসলাম বক্তব্য রাখেন। ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মোঃ শরিফুল ইসলাম, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাক্তার মোঃ আব্দুল কাদের উজ্জল চিকিৎসা সেবা কার্যক্রম তত্ত্বাবধান করেন।
যুবদল নেতা নান্টু মন্ডল, রুহুল, আমিন, জীবন, মিন্টু , শরীফ, জিয়া রাজিব প্রমুখ সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন। চিকিৎসা সেবা গ্রহণকারী রোগীরা বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সাংবাদিকদের কাছে দেয়া তাদের প্রতিক্রিয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন। উল্লেখ্য, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক ভেড়ামারা উপজেলায় এই সেবামূলক কার্যক্রমটি পরিচালনা করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024