১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | রাত ৩:১৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
যুদ্ধের মধ্যে ছেলেটির গায়ে ইউক্রেনের, মেয়েটির গায়ে রাশিয়ার পতাকা কেন?

যুদ্ধের মধ্যে ছেলেটির গায়ে ইউক্রেনের, মেয়েটির গায়ে রাশিয়ার পতাকা কেন?

ছেলেটির শরীর ইউক্রেনের পতাকায় আবৃত। মেয়েটির গায়ে রাশিয়ার পতাকা। তারা পরস্পরকে জড়িয়ে ধরছে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ এবং দুই দেশের মধ্যে চলমান সামরিক সংঘাতের পটভূমিতে এমন একটি ছবি নিশ্চয়ই বিশেষ তাৎপর্য বহন করে।

হ্যাঁ, ঠিক এমনই একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিশ্বের অনেক নামিদামি এবং প্রভাবশালী ব্যক্তি ছবিটি শেয়ার করছেন। ইউক্রেনে রাশিয়ার হামলার প্রেক্ষিতে ছবিটি নতুন করে জনপ্রিয়তা পেলেও জানা গেছে এই ছবিটি প্রকৃতপক্ষে প্রায় আড়াই বছর আগের। ছবিটি তখনই ব্যাপক ভাইরাল হয়েছিল।

২০১৯ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট এই ছবিটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল।
ওই প্রতিবেদন থেকে জানা যায়- ছবির রাশিয়ান মেয়েটির নাম জুলিয়ানা কুজনেতসোভা। ইউক্রেনের ছেলেটির সাথে তার বিয়ে ঠিকঠাক। হবু বরকে সাথে নিয়ে জুলিয়ানা পোল্যান্ডে বেলারুশের র‍্যাপার ম্যাক্স কর্জের কনসার্ট দেখতে গিয়েছিল। ওই কনসার্ট থেকে বেরিয়ে তারা দু’জন ছবিটি তুলেছিল।

জুলিয়ানার ভাষায়ঃ আমি দেখতে পেলাম, ভীড়ের মধ্যে অনেক দেশের পতাকা বিক্রি করা হচ্ছে। তা দেখে আমার মাথায় একটা ‘আইডিয়া’ এলো। আমরা দুই দেশের পতাকা কিনে গায়ে জড়িয়ে একজনকে বললাম আমাদের একটা ছবি তুলে দিন।

জুলিয়ানা বলছিলঃ ছবিটি তোলার পেছনে আমাদের কোন ধরনের রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। কিন্তু ছবিটি ইন্টারনেটে আলোর বেগে ছড়িয়ে পড়ে। ছবিটি ভাইরাল হওয়ার পর আমরা ভালো-খারাপ সবরকম মন্তব্যই পাচ্ছিলাম। কিন্তু, তখনই আমি বুঝতে পারলাম, এরকম একটা ছবি হয়তো মানুষকে এই আশা দিতে পারে যে, যাই হোক না কেন সবকিছুই ভালো হতে পারে, ভালোবাসা সবকিছুকে জয় করতে পারে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024