১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ১২:৩০
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
‘যুগের পর যুগ তিনি আমাদের স্বপ্নের নায়ক হয়েই থাকবেন’

‘যুগের পর যুগ তিনি আমাদের স্বপ্নের নায়ক হয়েই থাকবেন’

স্বাধীনতার বিনোদন ডেক্স :

সালমান শাহ’র চলে যাওয়ার দুই যুগ হলো আজ। ১৯৯৬ সালের এই দিনে তিনি সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। তার চলে যাওয়ার ২৪ বছর পার হলেও সালমানের তুলনা কেবল তিনি। মৃত্যুর এতটা বছর পরও সমান জনপ্রিয় সালমান। আজকের দিনে তাকে স্মরণ করলেন চলতি সময়ের নাম্বার ওয়ান হিরো শাকিব খান। তিনি তার ফেসবুক পেজে লিখেন, সময়ের চেয়ে এগিয়ে থাকা এক নাম সালমান শাহ। নানা চড়াই উৎরাই পেরিয়ে অগণিত ভক্ত দর্শকের ভালোবাসায় নিজেকে খ্যাতির চূড়ায় নিয়ে গিয়েছিলেন তিনি। মাত্র চার বছরেই বাংলা চলচ্চিত্রে নির্ভরযোগ্য নামে পরিণত হয়েছিলেন প্রয়াত সালমান ভাই।

তিনি ছিলেন ভীষণ কাজ পাগল মানুষ। ভালো কাজের বিকল্প কিছু নেই এ কথা তার চেয়ে আর বেশি কে জানতো! মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে তার সিনেমার সংখ্যার দিকে তাকালেই সেটা বোঝা যায়। তাই স্বাভাবিকভাবেই কিছু মানুষের চক্ষুশূল হয়েছিলেন তিনি। তাকে থামিয়ে দিতে বহু অপচেষ্টা হয়েছিল, সংবাদমাধ্যমগুলো তার সাক্ষী। তার মতো সর্বপ্রিয় মানুষটিকেও নিষিদ্ধ করা হয়েছিল! তবু থেমে যাননি সালমান ভাই। অভিনয় চালিয়ে গিয়েছিলেন। ইন্ডাস্ট্রির প্রয়োজনে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে গেছেন। হয়তো সেজন্য মৃত্যুর চব্বিশ বছর পরেও তার জন্য মানুষ চোখের পানি ফেলেন। চলচ্চিত্রের একজন সিনিয়র অভিনেতার প্রতি মানুষের ভালোবাসার এই নিদর্শন আমাকেও ছুঁয়ে যায়। উদ্বেলিত করে। সাহস ও শক্তি জোগায়। বোধ করি, আমার মতো ইন্ডাস্ট্রির সব শিল্পী সেই ভালোবাসার স্পর্শ পান।
আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা উপলব্ধি করি- সালমান ভাইয়ের মতো নিখুঁত, সাবলীল একজন স্টাইল আইকন তখন খুব দরকার ছিল। অন্তত পশ্চিমা আইকনিজমের কাউন্টার দেয়ার জন্য। তৎকালীন সালমান শাহ সেটা হয়েও উঠছিলেন। তাকে দেখে কতো তরুণ যে চলচ্চিত্রে অভিনয়ে আগ্রহী হয়েছে সেটা আর নাই বা বললাম। সময়ের চেয়ে এগিয়ে থাকা আমাদের এ পূর্বসুরি অভিনেতার মৃত্যুদিনে শ্রদ্ধা জানাই। যুগের পর যুগ তিনি আমাদের স্বপ্নের নায়ক হয়েই থাকবেন। প্রিয় সালমান ভাই, যেখানেই থাকুন আপনার আত্মার শান্তি কামনা করছি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024