১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ২:৫০
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নূরুল ইসলাম বাবুলের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভেড়ামারায় কোরআন খতম

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নূরুল ইসলাম বাবুলের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভেড়ামারায় কোরআন খতম

মাহমুদ্দোল্লাহ সোহেল:
বাংলাদেশের প্রথমসারির জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা, যমুনা গ্রুপের চেয়ারম্যান, সফল স্বপ্ন সারথি বীরমুক্তিযোদ্ধা নূরুল ইসলাম বাবুল’র ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কুষ্টিয়ার ভেড়ামারা যুগান্তর স্বজন সমাবেশ ২ দিন ব্যাপী নানা কর্মসূচী পালন করছে। আজ সোমবার কর্মসূচীর ১ম দিনে ফারাকপুরস্থ দারুল এহসান মাদ্রাসার কোরআন খতম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ৭টা থেকে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা পবিত্র কোরআন শরীফ পড়া শুরু করেন এবং কোরআন খতম দেন। এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারার সিনিয়র সাংবাদিক দৈনিক যুগান্তর প্রতিনিধি রেজাউল করিম, ভেড়ামারা যুগান্তর স্বজন সমাবেশের সদস্য সচিব, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি সাংবাদিক শাহ্ জামাল, নির্বাহী সদস্য মাহামুদ্দোল্লাহ সোহেল। অনুষ্ঠানে নূরুল ইসলাম বাবুলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন দারুল এহসান মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা হাফেজ কাওছার আলী।
আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় যুগান্তর’র ভেড়ামারা কার্য্যালয়ে “হৃদয়ে নুরুল ইসলাম বাবুল” স্বরন সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ভেড়ামারার প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক, পেশাজীবি এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024