| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ম্যাগজিন, ১৬ রাউন্ড গুলি সহ বিপুল পরিমান হেরোইন, গাঁজা উদ্ধার ভেড়ামারায় বহুল আলোচিত মিথ্যা গনপিটিশন দাখিলকারী ফারদেজ অস্ত্র সহ র‌্যাবের হাতে আটক

ম্যাগজিন, ১৬ রাউন্ড গুলি সহ বিপুল পরিমান হেরোইন, গাঁজা উদ্ধার ভেড়ামারায় বহুল আলোচিত মিথ্যা গনপিটিশন দাখিলকারী ফারদেজ অস্ত্র সহ র‌্যাবের হাতে আটক

রিপন অাহমেদ :
কুষ্টিয়ার ভেড়ামারায় র‌্যাবের একটি অভিযানিক দল সফল অভিযান চালিয়ে আটক করেছে বহুলালোচিত মিথ্যা গনপিটিশন দাখিলকারী, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ফারদেজ (৬২) কে। এসময় একটি অত্যাধুনিক বিদেশী পিস্তুুল, ২টি ম্যাগাজিন, ১৬ রাউন্ড তাজা গুলি, ১কেজি ২’শ গ্রাম হেরোইন, ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এসময় সহযোগী তারই পুত্র জাহিদুল ইসলাম ওরফে জনি (৩৬) কেও হাতে নাতে আটক কওে আভিযানিক দল। ফারদেজের গ্রেফতাওে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ভেড়ামারার দলুয়া এবং মির্জাপুর গ্রামের সাধারন মানুষ।
র‌্যাব-১২’র কুষ্টিয়া ক্যাম্প সূত্র জানায়, মাদক এবং অস্ত্রের একটি বড় চালান মির্জাপুর এলাকায় ঢুকছে এমন সংবাদ নিশ্চিত হয়ে র‌্যাবের অভিযানিক দল মঙ্গলবার সকালে অভিযান চালায় কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার দোলুয়া গ্রামের ফারদেছ আলী এর নির্মানাধীন পাকা বাড়ির এক চালা টিনের ঘরের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় একটি অত্যাধুনিক বিদেশী পিস্তুুল, ২টি ম্যাগাজিন, ১৬ রাউন্ড তাজা গুলি, ১কেজি ২’শ গ্রাম হেরোইন, ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। আটক করা হয়, ভেড়ামারা উপজেলার শ্রেষ্ট মৎস্যচাষীর পুরষ্কার প্রাপ্ত সফল মৎস্যচাষী লিটন আলীর বিরুদ্ধে মিথ্যা গনপিটিশন দাখিলকারী ফারদেজ আলী এবং সহযোগী তার পুত্র জাহিদুল ইসলাম গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে ভেড়ামারা থানায় অস্ত্র এবং মাদক আইনে মামলা হয়েছে। ফারদেজ এবং তার ছেলে গ্রেফতার হওয়ায় ভেড়ামারার মির্জাপুর এবং দলুয়া এলাকায় স্বাস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারন মানুষ।

২৩/০৩/২০২১

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024