১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | সন্ধ্যা ৭:৪০
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
মেহেরপুরের মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জেল হাজতে

মেহেরপুরের মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জেল হাজতে

মনিরুল ইসলাম মনি, মেহেরপুর :
মেহেরপুরের মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো: জিয়াউদ্দীন বিশ্বাসকে জেল হাজতে পাঠানো হয়েছে। বুধবার মুজিবনগর থানার একটি মামলায় জামিন নিতে গেলে আদালত জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জানা গেছে, গত ৮ জানুয়ারী রাতে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটে এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। এ ঘটনায় আনন্দবাস গ্রামের আলতাফ হোসেন বাদী হয়ে মেহেরপুরের মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো: জিয়াউদ্দীন বিশ্বাসকে প্রধান আসামি করে ২৫ জনের নামে একটি মামলা দায়ের করা হয়। সে মামলায় মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো: জিয়াউদ্দীন বিশ্বাস জামিন নিতে গেলে আদালত জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য : সতন্ত্র প্রার্থী আবদুল মান্নানের পক্ষে নির্বাচন করেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো: জিয়াউদ্দীন বিশ্বাস। এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন বিজয়ী হন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024