| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
মেহেরপুরের মুজিবনগরে যুবককে গলা কেটে হত্যা

মেহেরপুরের মুজিবনগরে যুবককে গলা কেটে হত্যা

মনিরুল ইসলাম, মেহেরপুর :
মেহেরপুরের মুজিবনগরে আলম হোসেন (৩৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত মধ্যরাতে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করা হয়। নিহত আলম হোসেন মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের তারানগর গ্রামের আকবর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, রাতের আঁধারে কে বা কারা আলম হোসেনের বাড়িতে প্রবেশ করে তার স্বয়ং কক্ষে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। তবে স্থানীয়দের ধারণা মাদক বেচাকেনা অর্থনৈতিক লেনদেনের কারণে এমন হত্যার ঘটনা ঘটতে পারে।

বাগোয়ান ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য রমজান আলী জানান, আলম হোসেনের নামে দুটি মাদক মামলা রয়েছে। সে মাদক কেনাবেচার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিল। আলম হোসেন বিএনপি পরিবারের সন্তান।

এলাকাবাসী ও আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সাথে অর্থনৈতিক লেনদেনের কারণে হত্যাকাণ্ডের শিকার হতে পারেন আলম।

মুজিবনগর থানার ওসি সাইফুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে, নিহতের লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024